পুলিৎজার বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মিজৌরির ফার্গুসন উপশহরে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হওয়ার প্রতিবেদনের জন্য সম্মানজনক পুলিৎজার পুরস্কার পেল অঙ্গরাজ্যটির স্থানীয় পত্রিকা সেন্ট লুইস ডেসপ্যাচ। ২০১৫ সালের পুরস্কারের তালিকায় জাতীয় সংবাদপত্রের পাশাপাশি রয়েছে আরও কয়েকটি আঞ্চলিক পত্রিকা। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের সাংবাদিকতার এই সর্বোচ্চ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিজয়ীদের মধ্যে আছে সাউথ ক্যারোলাইনার চার্লসটনের দ্য পোস্ট অ্যান্ড কুরিয়ার পত্রিকা। তারা জিতেছে গার্হস্থ্য সহিংসতার মারাত্মক প্রভাব নিয়ে সবিস্তার প্রতিবেদনের জন্য। বড় সংবাদপত্রের মধ্যে নিউইয়র্ক টাইমস পুরস্কৃত হয়েছে ইবোলা নিয়ে ‘মাঠে থেকে সাহসী’ প্রতিবেদনের জন্য।
বিবিসি