
যুক্তরাষ্ট্র শাখা যুবলীগকে শক্তিশালী করার লক্ষ্যে আন্তস্টেট মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার প্রত্যয় ঘোষণা করেন বক্তারা। এতে যুক্তরাষ্ট্র শাখা যুবলীগের কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি ওঠে।
১৬ জুলাই নিউইয়র্ক সিটির উডসাইডে কুইন্স প্যালেসে নিউইয়র্কে যুবলীগের এই আন্তস্টেট মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র শাখা যুবলীগের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত সমাবেশে অনুষ্ঠানমালার মধ্যে ছিল শুভেচ্ছা বিনিময়, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাবেশে যুবলীগের নেতা-কর্মীরা সবুজ রঙের পাঞ্জাবি পর আসেন। লাল-সবুজের জাতীয় পতাকায় আচ্ছাদিত ছিল বিশাল মঞ্চ। মহাসমাবেশ উপলক্ষে যুব জাগরণের ডাক শীর্ষক একটি স্মরণিকাও প্রকাশ করা হয়।
নিউইয়র্ক স্টেট যুবলীগের সভাপতি ও আয়োজক কমিটির আহ্বায়ক রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের মানবাধিকারবিষয়ক সম্পাদক মিসবাহ আহমেদ। প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র শাখা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ফরিদ আলম।
মহাসমাবেশে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুল জলিল ও জোয়াদ আলী, আবদুল মুকিত চৌধুরী, সরাফ সরকার, আনসার মিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইরিন পারভীন, প্রচার সম্পাদক দুলাল মিয়া, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আবদুল বাতেন, শিক্ষা সম্পাদক ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর করীম, নিউইয়র্ক অঙ্গরাজ্য শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, যুক্তরাষ্ট্র শাখা কৃষক লীগের সভাপতি নিজাম, যুক্তরাষ্ট্র শাখা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি দরুদ মিয়া রনেল, নিউ ইংল্যান্ড শাখা আওয়ামী লীগের সভাপতি ওসমান গণি, যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক শেখ জামাল হোসেন, সেবুল মিয়া, হুমায়ুন আহমেদ চৌধুরী, রহিমুজ্জামান সুমন, ইফজাল আহমেদ চৌধুরী, রিন্টু লাল দাস ও হেলিম উদ্দিন।
সমাবেশে স্বাগত বক্তৃতা করেন নিউইয়র্ক স্টেট যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মহাসমাবেশের প্রচার সেলের প্রধান মিজান চৌধুরী। সমাবেশ পরিচালনা করেন নিউইয়র্ক স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক ও মহাসমাবেশ আয়োজন কমিটির সদস্যসচিব শোয়েব আহমদ।
এ ছাড়া মঞ্চে ছিলেন বড়লেখা আওয়ামী লীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন, জর্জিয়া অঙ্গরাজ্য শাখা যুবলীগের সভাপতি নূরুল ইসলাম তালুকদার নাহিদ ও সাধারণ সম্পাদক ইলিয়ার হোসেন রানা, মেট্রো ওয়াশিংটনের সভাপতি এম রবিউল ইসলাম রাজু, ফ্লোরিডার সভাপতি সঞ্জয় কুমার সাহা, পেনসিলভানিয়া যুবলীগের সভাপতি আলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, নিউ ইংল্যান্ড যুবলীগের সভাপতি সিরাজুম মনির, নিউজার্সি যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহীন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল, কানেকটিকাটের সভাপতি এ কে এম মিসবাহ ও সাধারণ সম্পাদক জাসেদুল আলম জাহিদ, ক্যালিফোর্নিয়ার সভাপতি কামরুল হাসান ও সাধারণ সম্পাদক সোহেল ইসলাম, মেট্রো ওয়াশিংটনের সভাপতি টিপু আহমেদ, নিউইয়র্ক সিটির সভাপতি হোসেন আহমেদ টিপু, কুইন্স বোরোর সভাপতি মোহাম্মদ জাকির, ব্রঙ্কস যুবলীগের সভাপতি শিপু চৌধুরী, ম্যানহাটন বোরোর সভাপতি আজমল আলী, যুবলীগের সদস্য নূরুল ইসলাম, বোস্টন শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আলী, সাদেকুর রহমান, মোশাহেদ চৌধুরী, জামাল আহমেদ, শাহীন কামালী, মনির আহমেদ, মোশাররফ হোসেন, শাহ সেলিম, কারিউল মওলা খান, রেজা আবদুল্লাহ স্বপন, আজাদুল কবীর, জাকির হোসেন, নাজমুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াত করেন নিউইয়র্ক স্টেট যুবলীগের যুগ্ম সম্পাদক আল মামুন সরকার। এরপর বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ দেশের মহান স্বাধীনতাযুদ্ধ এবং সব গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সমাবেশে যুবলীগের নেতারা বলেন, ‘আমরা দলের নিময়-শৃঙ্খলা আর গঠনতন্ত্রে বিশ্বাসী বলেই কেন্দ্রীয় যুবলীগের প্রতি পূর্ণ আস্থাশীল হয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের সার্বিক সহযোগিতায় যুক্তরাষ্ট্র যুবলীগকে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সমাবেশের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র যুবলীগ আগামী কাউন্সিলের পথে এগিয়ে যাবে এবং কাউন্সিলের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র যুবলীগের নতুন নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। সমাবেশের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।’