পেনসিলভানিয়া বিএনপির 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’র অনুষ্ঠানে দলের নেতা-কর্মীরা
বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে’র অনুষ্ঠানে দলের নেতা-কর্মীরা

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আমেরিকার পেনসিলভানিয়া অঙ্গরাজ্য শাখা বিএনপি ল্যান্সডেল সিটিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। ১৮ নভেম্বর পেনসিলভানিয়ার ল্যান্সডেল সিটির ইউনাইটেড মেথোডিস্ট চার্চে আয়োজিত অনুষ্ঠানে ল্যান্সডেল ও হাটফিল্ড সিটি শাখা বিএনপির নতুন কমিটির অভিষেকও সম্পন্ন হয়। 

পেনসিলভানিয়া অঙ্গরাজ্য শাখা বিএনপির সভাপতি রফিকুল আমিন ভূঁইয়া রুহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. এস আলম মিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম সম্পাদক সংগীত শিল্পী বেবি নাজনীন। পবিত্র কোরআন থেকে শফিকুর রহমানের তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ল্যান্সডেল নগরীর মেয়র গেরি হারবাট, কাউন্সিলম্যান লিয়ন এনজিলিচিও, মেলবার্ন বরোর কাউন্সিলম্যান মনসুর আলী মিঠু, অ্যাডভোকেট হাফিজুর রহমান বুলবুল, ফিলাডেলফিয়া ট্যাক্সি সোসাইটির সভাপতি সাইখুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলতামাস বাবুল, ল্যান্সডেল নগর বিএনপির সভাপতি আলাউদ্দিন বেপারী, সাধারণ সম্পাদক রাশেদুল আলম রাসেল, হাটফিল্ড নগর বিএনপির সভাপতি মোকলেছুর রহমান, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক, মাহতাব উদ্দিন মিথু, আলাউদ্দিন লিটন, ডেমোক্রেটিক পার্টির স্থানীয় নেতা আবদুর রাজ্জাক, মোহাম্মদ আবদুর রহমান শাহীন, জামসেদ আলম, নুরনবী সরকার, বুরহান উদ্দিন আহমেদ, সালেহ আহমেদ বাবলু, শাহীনুর ইসলাম শাহীন, আনোয়ার হোসেন বাবলু, সাহাব উদ্দিন হামিদী, সাইফুল ইসলাম মামুন, সাফায়েত হোসেন, শাহেদ আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় বেবি নাজনীন সব নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠানে তারেক রহমানের ৫৩তম জন্মদিনের কেক কাটা হয়। পরে বেবি নাজনীন ও স্থানীয় শিল্পী শাহনাজ লিমা সংগীত পরিবেশন করেন।