পেরুতে অতিরিক্ত দায়িত্বে মাসুদ বিন মোমেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিচয়পত্র পেশ করার পর মাসুদ বিন মোমেন
পরিচয়পত্র পেশ করার পর মাসুদ বিন মোমেন

লিমায় অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। সম্প্রতি পেরুর প্রেসিডেন্ট পেড্রো পাবলো কুজিনস্কির কাছে পরিচয়পত্র পেশ করেছেন তিন। এটি হবে রাষ্ট্রদূত হিসেবে তাঁর দায়িত্বের অতিরিক্ত। লিমায় রাষ্ট্রপতির বাসভবনে পরিচয়পত্র পেশের আগে রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করা হয়। প্রেসিডেন্ট পেড্রো স্বাগত জানান রাষ্ট্রদূতকে। এ সময় রাষ্ট্রদূত মাসুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির তথ্য উপস্থাপন করেছেন। এ ছাড়া ব্যবসা-বাণিজ্যসহ সামাজিক কর্মক্ষেত্রে পেরুর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ক্রমান্বয়ে জোরদার হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। পেরুর প্রেসিডেন্ট পেড্রো পাবলো কুজিনস্কির কাছে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের পরিচয়পত্র পেশ করার সময় পেরুর পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো লুনা উপস্থিত ছিলেন।