প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর প্রতি জোর সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ বলে আখ্যা দিয়েছেন। সেই সঙ্গে তাঁর ভাষায় পূর্ব ইউক্রেনে ‘রুশ আগ্রাসনের’ নিন্দা করেছেন। গত বৃহস্পতিবার ওভাল অফিসে বৈঠক করেন দুই নেতা। তবে পোরোশেঙ্কোর অনুরোধে পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের মোকাবিলায় প্রাণঘাতী সামরিক অস্ত্র সহায়তা দিতে অসম্মতি জানান ওবামা। তিনি শুধু প্রাণঘাতী নয় এমন সরঞ্জাম দিতে রাজি হন। ওয়াশিংটনে কংগ্রেসের যৌথ অধিবেশনেও ভাষণ দেন পোরোশেঙ্কো।
এএফপি