পোষা কুকুরের প্রতি নির্দয় আচরণের দায়ে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের পোষা কুকুরের প্রতি নির্দয় আচরণ করায় দোষী সাব্যস্ত হয়েছেন নিউইয়র্ক নগরের ব্রঙ্কস নিবাসী রোব্রেটো ম্যার্টিনেজ। এই অপরাধে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ব্রঙ্কস ডিস্ট্রিক্টের অ্যাটর্নির দপ্তর থেকে এ খবর দেওয়া হয়েছে।

ব্রঙ্কসের লেজেট অ্যাভিনিউয়ের ৯০০ ব্লকের বাসিন্দা ২৫ বছর বয়সী নারী ম্যার্টিনেজ তার পোষা কুকুরকে মেঝেতে সজোরে ফেলে দেন। ফলে কুকুরটি একটি পা মারাত্মকভাবে জখম হয় ও তা কেটে ফেলতে হয়।
৯ অক্টোবর ডিস্ট্রিক্ট অ্যাটর্নির ড্যারসেল ডি. ক্লার্ক বলেন, ‘বিবাদী ম্যার্টিনেজ আট মাস বয়সী কুকুরের প্রতি নির্মম আচরণের কারণে এর একটি পা এমন ক্ষতিগ্রস্ত হয়েছিল যে, তা কেটে ফেলতে হয়। তিনি বলেন, এ ধরনের অমানবিক অপরাধের শাস্তি হলো কারাদণ্ড। আমরা কোনোভাবে নিজেরা নিরাপত্তা দিতে পারি না, এমন প্রাণীর প্রতি নির্দয় আচরণ সহ্য করব না।’
ম্যার্টিনেজকে পশুর প্রতি গুরুতর অপরাধের দায়ে অভিযুক্ত করা হয়। আসছে ১৫ নভেম্বর থেকে ম্যার্টিনেজের এক বছরের কারাবাস শুরু হবে। তার এ অপরাধ অবশ্যই নিউইয়র্ক অঙ্গরাজ্যের সরকারি খাতায় প্রাণীর প্রতি নির্দয় আচরণকারী হিসেবে রেকর্ড করা হবে। আদালতের রায়ে পরবর্তী পাঁচ বছরের জন্য ম্যার্টিনেজ কোন পোষা প্রাণী রাখার অযোগ্য ঘোষিত হয়েছেন।