প্যাটারসন শাহজালাল-লতিফিয়া মাদ্রাসায় পবিত্র আশুরা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশুরার অনুষ্ঠানে আলেম–ওলামারা
আশুরার অনুষ্ঠানে আলেম–ওলামারা

শাহজালাল-লতিফিয়া ইসলামিক সেন্টার অব নিউজার্সির আয়োজনে ৮ সেপ্টেম্বর সকাল ১১টায় প্যাটারসনের ইউনিয়ন অ্যাভিনিউয়ে মাদ্রাসা ভবনে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ জুবায়ের আলীর সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা বুরহান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আশুরা দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা আব্দুন নুর, হিফজুল কোরআন শাখার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুছ, হাফেজ আলা উদ্দিন, মাওলানা ফয়সাল আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন বাহার কুরুরী, সৈয়দ খালিদ আলী, লুতফুর রহমান খান, শামিম কুরুরী, সাইফুর রহমানসহ মাদ্রাসার শিক্ষার্থীরাও আলোচনা, কোরআন তিলাওয়াত ও নাতে রাসুল পাঠ করেন। পরে মিলাদ মাহফিল ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের
সমাপ্তি হয়।