প্যারিস চুক্তি ত্যাগ করলেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়াবে। ১ জুন হোয়াইট হাউসের রোজ গার্ডেনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন। চীন এবং ইইউ এই চুক্তিতে সম্মতি জানিয়েছে। তারা মনে করছে, ‘বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস এবং জলবায়ু সহনশীল উন্নয়ন’ ত্বরান্বিত করতে প্যারিস চুক্তি একটি ঐতিহাসিক অর্জন। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, তাঁর দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে দাঁড়াবে।

ওয়াশিংটন সময় বৃহস্পতিবার বিকেলে হোয়াইট হাউসে ট্রাম্প এ ঘোষণা দেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি প্যারিস চুক্তি থেকে বেরিয়ে আসবেন। গতকালের ঘোষণার মধ্য দিয়ে ট্রাম্প তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে পদক্ষেপ নিলেন। তাঁর এ ঘোষণা নিন্দা কুড়িয়েছে।

প্যারিস জলবায়ু চুক্তিকে যুক্তরাষ্ট্রের জন্য একটি বোঝা হিসেবে দেখেন ট্রাম্প। তাঁর মতে, এই চুক্তি যুক্তরাষ্ট্রের অর্থনীতি, কর্মসংস্থানের জন্য ক্ষতিকর। চুক্তিটি যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বকে দুর্বল করে দেবে।

ট্রাম্প তাঁর ঘোষণায় বলেন, ‘আমরা চাই না অন্য কোনো নেতা ও দেশ আমাদের আরও হাস্যোস্পদ করুক। তারা তা পারবে না।’

প্যারিস চুক্তি বাতিল বিষয়ে ট্রাম্পের পদক্ষেপ নিয়ে ঘরেবাইরে সমালোচনা হচ্ছে।

চুক্তিটির সমর্থক যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা ট্রাম্পের সমালোচনা করেছেন। তাঁরা বলেছেন, বৈশ্বিক উষ্ণতা কমাতে আন্তর্জাতিক প্রচেষ্টার প্রতি একটা মারাত্মক আঘাত ট্রাম্পের ঘোষণা।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ট্রাম্পের ঘোষণায় হতাশা প্রকাশ করেছেন। ২০১৫ সালের ঐতিহাসিক এই চুক্তির ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।