প্রকাশ করা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোয়াইট হাউস বলেছে, হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তাঁর বিনিময় হওয়া ই-মেইলগুলো তাৎক্ষণিকভাবে প্রকাশ করতে দেওয়া হয়নি। লিবিয়ার বেনগাজিতে মার্কিন মিশনের হামলার ঘটনার জেরে ওই সময়ের পররাষ্ট্রমন্ত্রী হিলারির ই-মেইল প্রকাশ করা হচ্ছে। শুক্রবার ওবামা সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানিয়ে বলেন, প্রেসিডেনশিয়াল রেকর্ডস অ্যাক্ট-এর আওতায় ওবামা পদে থাকা পর্যন্ত ই-মেইলগুলোর প্রকাশ আটকে রাখা হতে পারে। এসব ই-মেইলের সংখ্যা জানানো হয়নি। হোয়াইট হাউস শুধু বলেছে, ওবামা ও হিলারির মধ্যে ‘মাঝে মাঝে’ ই-মেইল চালাচালি হয়েছে। হিলারি মন্ত্রী থাকার সময় ব্যক্তিগত অনিরাপদ সার্ভারের মাধ্যমে রাষ্ট্রীয় গোপন তথ্য বিনিময় করেছেন—বিরোধীদের এমন অভিযোগের কারণে তার ওই সময়ের মেইল প্রকাশের প্রক্রিয়া চলছে।
রয়টার্স