প্রকাশিত আহ্বায়ক কমিটির সঙ্গে জাপার কোনো সম্পর্ক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্মী সভায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার নেতা–কর্মীরা
কর্মী সভায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার নেতা–কর্মীরা

জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক কমিটির নাম সম্প্রতি বিজ্ঞাপন আকারে প্রকাশিত হয়েছে। তবে এই আহ্বায়ক কমিটির সঙ্গে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার কোনো সম্পর্ক নেই। চেয়ারম্যান কর্তৃক জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার অনুমোদিত কমিটি ২০২১ সাল পর্যন্ত বহাল আছে। তাই জাতীয় পার্টির বর্তমান কমিটি আগামী ২০২১ সাল পর্যন্ত কার্যক্রম চালিয়ে যাবে।

২৪ জুন সন্ধ্যায় এস্টোরিয়ার একটি রেস্টুরেন্টের মিলনায়তনে জাতীয় পার্টির যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। ওই কর্মী সভায় এই তথ্য জানানো হয়েছে।

জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন জাপার প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা সৈয়দ শওকত আলী ও উপদেষ্টা গিয়াস মজুমদার।

কর্মী সভায় বক্তব্য রাখেন জাপার সিনিয়র সহসভাপতি ও কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন চৌধুরী, সহসভাপতি ও কেন্দ্রীয় সদস্য হারিস উদ্দিন আহমেদ, সহসভাপতি মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মো. লুৎফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল করিম, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী, মহিলা সম্পাদক জেসমিন আক্তার চৌধুরী, যুগ্ম প্রচার সম্পাদক ওয়াহিদ ফেরদৌস, যুব-বিষয়ক সম্পাদক শফি আলম, দপ্তর সম্পাদক জি এম ইলিয়াস, ছাত্র-বিষয়ক সম্পাদক মীর জাফর, জাতীয় যুব সংহতির সহসভাপতি ইব্রাহিম আলী, জাতীয় মহিলা পার্টির সহসভানেত্রী কানিজ আয়শা, জাতীয় শ্রমিক পার্টির সহসভাপতি আবিদুর রহমান, নিউইয়র্ক স্টেট কমিটির সভাপতি মো. হানিফ ও সাধারণ সম্পাদক

ফিরোজ হাসান মিলন, সিটি কমিটির সভাপতি শুভংকর গাঙ্গুলি ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সদস্য মঈন খান, মো. বাচ্চু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক কমিটির
নাম সম্প্রতি বিজ্ঞাপন আকারে
প্রকাশিত হয়েছে। এটা দেখে আমরা হতবাক হয়েছি।