প্রকৃতির অপার সৌন্দর্যে ভরা সলোমন দ্বীপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সলোমন দ্বীপ আমেরিকার মেরিল্যান্ড অঙ্গরাজ্যের স্পন্দনশীল দ্বীপ। দ্বীপটির অনন্য সৌন্দর্য সামুদ্রিক শহরটিকে দিয়েছে এক অন্য মাত্রা। দ্বীপে যাওয়ার সেতুটি অসাধারণ, পার হতে গেলে মনে হয় যেন সোজা আকাশে যাচ্ছি। রেলিংবিহীন সেতুটি উঁচু করে বানানো, যেন জাহাজ যেতে পারে বিনা বাধায়। সেতুটির নাম গভর্নর থমাস জনসন ব্রিজ। শহরটির পেটুজেন নদী চেসাপিক সমুদ্রে মিশেছে এখানে।

১৬৮০ সালে বর্নে, পরে নাম পরিবর্তন করে হয়েছে ১৭৪০ সালে সমারভিল দ্বীপ। ১৮৬৭ সালে চূড়ান্তভাবে আইজ্যাক সলোমনের নামে নামকরণ করা হয়। দ্বীপ থেকে প্রথম বিশ্বযুদ্ধের সময় কমোডর জোসুয়া ফ্লোটিলা ভাসিয়ে ছিলেন চেসাপিক সমুদ্রে ব্রিটিশ ভেসেলে আক্রমণ করার জন্য। এমনই সব ইতিহাস ছড়িয়ে রয়েছে দ্বীপটি প্রতিটি কোনে।

.
.

দ্বীপটির নৌকাঘাট উল্লেখ করার মতো। পুরো দ্বীপ ঘুরে বেড়ানোর জন্য রয়েছে হাঁটা পথ এবং সাইকেলে চলার রাস্তা। জলে কিংবা স্থলে একটি পুরো দিন অবকাশ যাপনের জন্য দ্বীপটি হতে পারে আপনার গন্তব্য। বাংলা বা ভারতীয় কোনো রেস্তোরাঁ না থাকলেও রয়েছে সি-ফুডের সমাহার। প্রতি সন্ধ্যায় বসে গানের আসর, পৃথিবীর সব নামকরা শিল্পীর আয়োজন থাকে বছরজুড়েই।

আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে ৫৫ মিনিটের পথ। আমার শহর থেকে দ্বীপটির দূরত্ব ছিল ১ হাজার ২০০ কিলোমিটার। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দ্বীপের স্মৃতি আমার দীর্ঘ পথের ক্লান্তি ঘুচিয়ে দিয়েছিল।

অনেকেই হয়তো জানেন না, সলোমন আইল্যান্ড কিন্তু একটি দেশের নাম, যা প্রশান্ত মহাসাগরের একাধিক দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দ্বীপরাষ্ট্র। এটি ওশেনিয়া অঞ্চলে অবস্থিত। নীল পানি ঘিরে রয়েছে দ্বীপটির চারদিক, এ কারণে অসাধারণ সুন্দর দেখায় দ্বীপটিকে।

সলোমন আইল্যান্ডের রাজধানীর নাম হোনিয়ারা। এখানকার আঞ্চলিক ভাষা ইংরেজি। মুদ্রা হিসেবে ডলার ব্যবহার করা হয়। রাষ্ট্রটির সবচেয়ে বড় আয় পর্যটন খাত থেকে। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই দ্বীপটি দেখতে প্রচুর পর্যটক আসেন।