প্রকৃতির পাশাপাশি তড়িঘড়ি যাবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ঘরবন্দী থাকার পর গ্রীষ্মের রৌদ্রোজ্জ্বল দিনে প্রকৃতির পাশে তড়িঘড়ি করে যাবেন না। যাওয়ার আগে নিজ ও পরিবারের জন্য আবশ্যক সতর্কতা অবলম্বন করুন। বিশেষজ্ঞদের আশঙ্কা, করোনা মহামারির এই সময়ে বাইরে বের হয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার কয়দিন পর শরীরের তাপমাত্রা বৃদ্ধি, তীব্র মাথাব্যথা, শরীরের পেশি সংকোচন, এমনকি পাকস্থলী সমস্যা সৃষ্টি হতে পারে।

শারিরীক এসব সমস্যঅ হয়তো কোভিড-১৯ নাও হতে পারে, তবে সমস্যা বটে। করোনাভাইরাসের এসব লক্ষণ অন্যান্য রোগ যেমন ফ্লু, কাওয়াসাকিসহ বিষাক্ত পোকা মাকড়ের মাধ্যমে রোগে সংক্রমণের সংখ্যা নিউইয়র্কে বৃদ্ধি পেতে পারে। তবে সুখবর হলো এ ধরনের সংক্রমণে ডক্সিসাইক্লিন নামের জীবাণু প্রতিষেধক বেশ কার্যকর।

তবে জীবানুঘটিত এই ধরনের রোগের জন্য বর্তমানে খারাপ সংবাদ হলো, অণুজীব সংক্রমণে আক্রান্তদের করোনা আক্রান্ত রোগীদের থেকে আলাদা করা কখনো কখনো বেশ সময় সাপেক্ষ। পোকা মাকড়ের আক্রমণে আক্রান্তদের হার নিউইয়র্কে বর্তমানে প্রায় ২০ শতাংশ।

রাজ্যের উত্তরাংশে তা কখনো বেড়ে যায়। তাই আপনি যদি ঘাস আচ্ছাদিত পার্ক, ঘন বনাঞ্চলের সন্নিকটে হাঁটা চলার পর তীব্র জ্বর বা মাথা ব্যথায় আক্রান্ত হন অথবা পোকা–মাকড়ের কোন দংশনের চিহ্ন না পেলেও আপনাকে অণুজীব বাহিত রোগ যেমন কোভিড-১৯ রোগের লক্ষণ ধরে জরুরি চিকিৎসা নিতে হবে। তাই বিশেষজ্ঞদের সুপারিশ হল, বাইরে খোলা জায়গায় সবুজের পাশাপাশি ভ্রমণ করলেও করোনা আক্রান্ত যেন না হন, তার জন্য পর্যাপ্ত সাবধানতা অবলম্বন করতে হবে।