প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেরিল্যান্ড অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে নিজ দল ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে গত রোববার এক সমাবেশে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে সমাবেশের একপর্যায়ে উপস্থিত লোকজন চলে যাওয়া শুরু করায় প্রেসিডেন্টের প্রচারণা ব্যাহত হয়। রেকর্ড পরিমাণে জনপ্রিয়তা হারানো ওবামা চলতি বছর বেশির ভাগ প্রচারণাই চালিয়েছেন দলের তহবিল সংগ্রহের উদ্দেশ্যে। ওবামা জনপ্রিয়তা হারানোয় ডেমোক্র্যাট গভর্নর প্রার্থীরা তাঁর সঙ্গে একই মঞ্চে উপস্থিত হওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকছেন।
রয়টার্স