প্রতিদ্বন্দ্বী দুই স্বদেশি প্রার্থীর মধ্যে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহীন খালিক, আখতারুজ্জমান
শাহীন খালিক, আখতারুজ্জমান

আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত প্যাটার্সন নগরের সিটি কাউন্সিলের নির্বাচন সামনে রেখে দুই স্বদেশি প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে এক দফা প্রকাশ্য সংঘাত প্রবাসীদের মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে বিভক্তি।

১২ মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মাত্র দুই দিন আগে সমর্থকেরা প্রকাশ্য সংঘাতে জড়িয়ে পড়েন। লকডাউনে থাকা নগরে বাংলাদেশিদের এমন সংঘাত মার্কিন সংবাদমাধ্যমেও ফলাও করে প্রকাশিত হয়েছে।

প্যাটার্সন নগরীর দুই নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলম্যান শাহীন খালিক ও প্রতিদ্বন্দ্বী সাবেক কাইন্সিলম্যান আখতারুজ্জমানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ১০ মে দুই প্রার্থীর ইউনিয়ন অ্যাভিনিউয়ে দুই প্রার্থীর নির্বাচনী কাজে নিয়োজিত লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘটনা জর‌্য এক পক্ষ অন্য পক্ষকে দোষারোপ করছে।

আখতারুজ্জামান অভিযোগ করেন , শাহীন খালিকের লেলিয়ে দেওয়া তিনজন সমর্থক তাদের ওপর হামলা করেছেন। তার গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে।

শাহিন খালিক অভিযোগ নাকচ করে বলেন, তাঁর প্রতিদ্বন্দ্বীর কথা সম্পূর্ণ মিথ্যে। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে এই হামলার নাটক সাজিয়েছেন আখতারুজ্জামান। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লোকজনের সাক্ষ্য গ্রহণ করেছে। এ নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে পুলিশ তদন্ত করছে। দুই প্রার্থীর উত্তেজনা নিয়ে প্যাটার্সনে বসবাসরত প্রবাসীরাও বিভক্ত হয়ে পড়েছেন।