প্রতিবেদন প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা গতকাল মঙ্গলবার লিবিয়ার বেনগাজির মার্কিন মিশনে হামলার বিষয়ে দীর্ঘ প্রতীক্ষিত প্রতিবেদন প্রকাশ করেছেন। এতে তখনকার পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে সেখানকার হুমকি খাটো করে দেখানো তথা এ বিষয়ে বিভ্রান্ত করার দায়ে অভিযুক্ত করা হয়েছে। ওই হামলা তদন্ত করা কংগ্রেস প্যানেলের ডেমোক্রেটিক দলের সদস্যরা রিপাবলিকান সদস্যদের মূল্যায়নের নিন্দা করেছেন। অন্যদিকে পররাষ্ট্র দপ্তর বলছে, এ প্রতিবেদনে নতুন কথা কমই আছে। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা লিবিয়ায় ক্রমবর্ধমান হুমকির বিষয়ে ব্যবস্থা নিতে খুব ধীরগতিতে কাজ করেছিলেন বলে অনেকে যে অভিযোগ করেন, তার পক্ষে এতে কিছু সমর্থন আছে বলে জানা গেছে। প্রেসিডেন্ট নির্বাচনের তিক্ত হয়ে ওঠা প্রচারণায় এটি নতুন করে ঘৃতাহুতি দিতে পারে।
এএফপি