প্রথম আন্তর্জাতিক সুন্নাহ কনফারেন্স অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক সুন্নাহ কনফারেন্সে বক্তা ও অতিথিরা
আন্তর্জাতিক সুন্নাহ কনফারেন্সে বক্তা ও অতিথিরা

নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সুন্নাহ কনফারেন্স। ১০ নভেম্বর বিকেল চারটায় জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সুন্নাহ কনফারেন্সে সভাপতিত্ব করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মাওলানা মির্জা আবু জাফর বেগ। কনফারেন্সের উদ্যোক্তা ও প্রধান সমন্বয়ক ছিলেন নিউইয়র্ক সানিসাইড মুসলিম সেন্টারের ইমাম জুবাইর রাশিদ।
কনফারেন্সে গুরুত্বপূর্ণ বয়ান করেন ফ্লোরিডা মাসজিদুল মোমিনীন ইমাম ও খতিব আল্লামা আবদুল হাকীম আজাদী, ম্যানহাটন ইসলামিক কালচারাল সেন্টারের ইমাম ও খতিব শায়েখ সা’দ জালোহ, জ্যামাইকা মুসলিম সেন্টারের ডিরেক্টর ইমাম শামছে আলী, মদিনা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট ইমাম শায়েখ মুফতি আবদুল মালেক, আসসাফা ইসলামিক সেন্টারের খতিব রফিক আহমেদ রেফাহী, আলনুর কালচারাল সেন্টারের প্রিন্সিপাল ইমাম মুফতি মোহাম্মদ ইসমাঈল, বাংলাবাজার জামে মসজিদের ইমাম আবুল কাশেম ইয়াহইয়া, বিএমসিসি ইসলামিক স্কুলের প্রিন্সিপাল রশিদ আহমেদ, আল ইখলাছ ম্যাগাজিনের সম্পাদক আবু সালেহ মোহাম্মদ শোয়েইব।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী। আন্তর্জাতিক এই সুন্নাহ কনফারেন্সে মিডিয়া পার্টনার ছিল আই টিভি। সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন আজাদ বাকির, নুরুল হাসান, নওশাদ হোসাইন, আমিনুল ইসলাম চৌধুরী, খাইরুল ইসলাম ও রফিকুল ইসলাম।
সুন্নাহ কনফারেন্সে নিউইয়র্ক ছাড়াও অন্যান্য স্টেটের ধর্মপ্রাণ মুসলিম নেতৃবৃন্দ অংশ নেন। নিউইয়র্কের ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটন, জ্যামাইকা ও জ্যাকসন হাইটসের মুসলিম সেন্টারের মুসল্লি ও ইমাম খতিবেরা কনফারেন্সে অংশ নেন।