প্রথম কোরভিশন উদ্যোক্তা অ্যাওয়ার্ড পেলেন সাতজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোর ভিশন ফাউন্ডেশন ইনকের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৬ মে জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে এক উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোরভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রতিষ্ঠানের পরিচালক নাজ ইসলাম। এ উপলক্ষে ভবিষ্যতের উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যে সাতজন সফল উদ্যোক্তাকে স্বীকৃতি জানানো হয়।
আমেরিকার অভিবাসীদের আর্থিকভাবে ক্ষমতাবান ও স্থায়িত্বশীল করে তোলার লক্ষ্যে অলাভজনক প্রতিষ্ঠান কোরভিশন প্রতিষ্ঠিত হয়।