প্রথম নারী সদস্য পাচ্ছে মার্কিন 'নেভি সিল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন নেভি সিলে প্রথমবারের মতো কোনো নারী যোগ দিচ্ছেন। স্থল, জল ও আকাশপথে যুদ্ধের জন্য বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়ে গঠিত নেভি সিল মার্কিন সামরিক বাহিনীর একটি বিশেষ অংশ। 

নেভি সিল ন্যাভাল স্পেশাল ওয়ারফেয়ার কমান্ডের (এনএসডব্লিউসি) একটি অংশ। এখন পর্যন্ত সামরিক বাহিনীর এ বিশেষ ইউনিটে কোনো নারী সদস্য নেই। ২০১৬ সালের জানুয়ারির আগ পর্যন্ত কোনো নারীর এ ইউনিটে যোগ দেওয়ার ক্ষেত্রে ছিল বিধিনিষেধ। জানুয়ারিতে এটি নারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কিন্তু তারপরও এখন পর্যন্ত কেউ এ বিশেষ বাহিনীতে যোগ দিতে আবেদন করেনি। অবশেষে বর্তমানে মিডশিপম্যান পদে কর্মরত এক নারী এ বাহিনীতে যোগ দিতে আবেদন করেছেন। তাঁর সঙ্গে আরেক নারী করেছেন নেভির বিশেষ অভিযান পরিচালনাকারী বাহিনীতে যোগ দেওয়ার আবেদন।
তাঁদের দুজনকেই এখন যেতে হবে বেশ কিছু প্রশিক্ষণ ও পরীক্ষার মধ্য দিয়ে। এরই মধ্যে তারা ইতিহাস সৃষ্টি করলেও, চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্য তাদের এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে।
এ বিষয়ে এনএসডব্লিউসির মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার মার্ক ওয়ালটন সিএনএনকে বলেন, ‘এখনো প্রশিক্ষণ চলমান রয়েছে। এ অবস্থায় নিরাপত্তার স্বার্থে তাদের নাম ও পরিচয় প্রকাশ করা সম্ভব নয়। প্রতি বছর প্রায় এক হাজার প্রার্থী প্রশিক্ষণ শুরু কের। কিন্তু শেষ পর্যন্ত ২০০ থেকে ২৫০ জন এ প্রশিক্ষণ উতরে যেতে পারে।