প্রথম পছন্দ হিলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেশটির কোটিপতিদের প্রথম পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। সিবিএসের এক জরিপে ৫০০ কোটিপতিকে জিজ্ঞাসা করা হয়েছিল, পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে তাঁদের প্রথম পছন্দ কে? উত্তরে শতকরা ৩১ ভাগ কোটিপতি প্রথম পছন্দ হিসেবে হিলারি ক্লিনটনের নাম বলেছেন। আর ১৮ শতাংশের প্রথম পছন্দ ফ্লোরিডার সাবেক গভর্নর এবং সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ছোট ভাই জেব বুশ। ১৪ ও ৮ শতাংশের প্রথম পছন্দ হিসেবে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে ক্রিস ক্রিস্টি ও এলিজাবেথ ওয়ারেন।
টাইম