প্রথম সেলফি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় নিজের বাবার দোকানে বসে ১৮৩৯ সালে রবার্ট কর্নেলিয়াস নামের ৩০ বছর বয়সী এক ব্যক্তি ক্যামেরায় নিজেই নিজের ছবি (সেলফি) তুলেছিলেন। এটিই বিশ্বের প্রথম সেলফি বলে জানিয়েছে অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম ম্যাশেবল। ডাচ অভিবাসীর ছেলে কর্নেলিয়াস সেলফি তোলার জন্য ক্যামেরার লেন্সের ঢাকনা খুলে রেখে ফ্রেমের ভেতরে ঢুকে পড়েন এবং সেভাবে টানা পাঁচ মিনিট স্থির থাকেন। তখনই ছবিটি তোলা হয়ে যায়। আইএএনএস