প্রথমবারের মতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোয়াইট হাউসে প্রথমবারের মতো একজন হিজড়াকে নিয়োগ দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত মঙ্গলবার এ ঘোষণা দেওয়া হয়। ন্যাশনাল সেন্টার ফর ট্রান্সজেন্ডার ইকুয়ালিটির প্রাক্তন কূটনৈতিক উপদেষ্টা নবনিযুক্ত রাফি ফ্রিডম্যান গারসপ্যান মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবনে প্রচার এবং নিয়োগ পরিচালক হিসেবে কাজ করবেন। এটি সমকামী, উভকামী এবং হিজড়া সম্প্রদায়ের (এলজিবিটি) সমর্থনে ওবামা প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপেরই একটি অংশ। এলজিবিটি সম্প্রদায়ের নেতারা এবং সমর্থকেরা ওবামা প্রশাসনের এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন। সিএনএন