প্রদর্শনীতে ব্যতিক্রমী নীল হীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী বছরের জানুয়ারি পর্যন্ত ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে ১২ ক্যারেটের খাদহীন নীল হীরাটি প্রদর্শিত হবে। অনন্য রং, স্বচ্ছতা ও আকৃতির জন্য হীরাটিকে পৃথিবীর অন্যতম বিরল ও মূল্যবান রত্ন হিসেবে বিবেচনা করা হচ্ছে। ছবি: রয়টার্স
আগামী বছরের জানুয়ারি পর্যন্ত ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে ১২ ক্যারেটের খাদহীন নীল হীরাটি প্রদর্শিত হবে। অনন্য রং, স্বচ্ছতা ও আকৃতির জন্য হীরাটিকে পৃথিবীর অন্যতম বিরল ও মূল্যবান রত্ন হিসেবে বিবেচনা করা হচ্ছে। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম কর্তৃপক্ষ গতকাল শুক্রবার বহুমূল্য নীল হীরা (ব্লু মুন ডায়মন্ড) প্রদর্শনীতে রেখেছে। ১২ ক্যারেটের খাদহীন এই ব্যতিক্রমী হীরাটি জাদুঘরটির সর্বশেষ আকর্ষণ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গাঢ় নীল ও তীব্র দ্যুতি ছড়ানো হীরাটি দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত কুলিনান খনি থেকে আহরণ করা হয়। 
চলতি বছরের ফেব্রুয়ারিতে অখণ্ড অবস্থায় হীরাটি কিনে নেয় রত্ন ব্যবসার সঙ্গে জড়িত প্রতিষ্ঠান কোরা ইন্টারন্যাশনাল। এ জন্য তাদের গুনতে হয় প্রায় দুই কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৯৭ কোটি ৭৫ লাখ ৭০ হাজার টাকার সমান। 
কোরা ইন্টারন্যাশনালের কাছ থেকে ধার করা হীরাটি আগামী বছরের জানুয়ারি পর্যন্ত ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে প্রদর্শিত হবে।
অনন্য রং, স্বচ্ছতা ও আকৃতির জন্য হীরাটিকে পৃথিবীর অন্যতম বিরল ও মূল্যবান রত্ন হিসেবে বিবেচনা করা হচ্ছে। তা ছাড়া হীরাটিতে কোনো খাদও নেই। 
কোরা ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী সুজেত গোমেজ বলেন, ‘এমনিতেই নীল রঙের হীরা বিরল। কিন্তু আমি আমার পেশাগতজীবনে এমন রঙের হীরা আর দেখিনি। এটা একেবারেই বিরল হীরা।’