প্রধানমন্ত্রীর আমেরিকা আগমনে জাতীয় পার্টির শুভেচ্ছা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমেরিকা আগমনে উপলক্ষে জাতীয় পার্টি (জাপা) যুক্তরাষ্ট্র শাখার সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর রাত আটটায় জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি ও কেন্দ্রীয় সদস্য হারিস উদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির সিনিয়র উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার, সহসভাপতি সেলিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসেফ বারী, জাতীয় পার্টির মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, যুগ্ম প্রচার সম্পাদক ওয়াহিদ ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, যুববিষয়ক সম্পাদক শফি আলম, সদস্য এস এম আলম, হাসান হাবিব, জাপা নেত্রী মুনমুন হাসিনা বারী, মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, জাপা নেত্রী জান্নাত বেগম, সানজিদা বেগম, জাতীয় মহিলা পার্টির ভারপ্রাপ্ত সভানেত্রী নার্গিস রহমান, নিউইয়র্ক স্টেট জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফিরোজ হাসান, নিউইয়র্ক সিটির সভাপতি শুভংকর গাঙ্গুলি প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে ৭৪তম অধিবেশনে যোগদানের জন্য নিউইয়র্ক আসায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা জানানো হয়। এই অধিবেশনে বৃহত্তর সমস্যা রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক মহলের সঙ্গে আলোচনা করে চাপ সৃষ্টি করতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন নেতা-কর্মীরা। না হলে পর্যটন নগরী কক্সবাজারের বসবাসরত মানুষ সুবিধা থেকে বঞ্চিত হবে এবং পর্যটন নগরীর সৌন্দর্য নষ্ট হবে।
সভায় নেতারা বলেন, প্রবাসী বাংলাদেশিদের বহু দিনের প্রাণের দাবি বাংলাদেশ বিমান নিউইয়র্কে আসা। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তিনবার ক্ষমতায় থেকে প্রবাসীদের ভাগ্য পরিবর্তন করার প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়িত হয়নি। আমেরিকার বোয়িং কোম্পানি থেকে ১৬টি নতুন বিমান কিনেছে। এরপরও সমস্যা থেকে গেছে। এই সমস্যার সমাধান চান তাঁরা।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসনের উপনির্বাচন থেকে আওয়ামী লীগের প্রার্থী সরিয়ে নেওয়ায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার পক্ষ থেকে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানানো হয়েছে।