প্রধানমন্ত্রীর ভাষণের সময় আ.লীগের শান্তি সমাবেশ

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেন। এদিন প্রধানমন্ত্রীর ভাষণকে স্বাগত জানাতে জাতিসংঘের সামনে শান্তি সমাবেশের আয়োজন করে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।
শান্তি সমাবেশে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। ম্যানহাটনের ৪৭ স্ট্রিটে এই দিন সন্ধ্যায় এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি বিশ্ব দরবারে বাংলাদেশর ভাবমূর্তির কথা মিছিলে তুলে ধরেন। বিশাল ব্যানার নিয়ে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ওই এলাকায় জড়ো হতে থাকেন।
দূর থেকে আসা দলের নেতা-কর্মী ও সমর্থকদের স্লোগানে ওই এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। দলের নেতা-কর্মীরা সমাবেশে শেখ হাসিনাকে ‘মাদার অফ হিউম্যানিটি’ বলে স্লোগান দেন।
২১ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের সমর্থনে যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগ শান্তি সমাবেশ করে। প্রধানমন্ত্রী ভাষণ দেন স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিট থেকে ৮টা এক মিনিট পর্যন্ত।
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে একটানা ৯ বার এবং তার সরকারের তিন মেয়াদে মোট ১৪ বার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রায় ২০ মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় সংকট রোহিঙ্গা সমস্যা বিশ্ববাসীর কাছে তুলে ধরা ধরেন। এ ছাড়া তিনি মানবকল্যাণ, শান্তি ও টেকসই ধরিত্রীর প্রাধিকারের প্রতি অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করেন।

শান্তি সমাবেশে আওয়ামী লীগের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, সহসভাপতি ফজলুর রহমান, আকতার হোসেন, সৈয়দ বসরাত আলী, মাহাবুবুর রহমান, আবুল কাশেম, শামছুদ্দিন আজাদ, লুতফুর করিম, যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, আরিন পারভীন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আবদুল হাসিব মামুন, আবদুর রহিম বাদশা, চন্দন দত্ত, মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, এনাম, জাহাঙ্গীর হোসেন, শিরিন আক্তার দীবা, ড. বাতেন, সোলেমান আলী, মাহবুবুর রহমান টুকু, আবুল মনসুর খান, মিসবাহ আহমেদ, মো. ফরিদ আলম, আবদুল মালেক, তৈয়বুর রহমান টনি, দেওয়ান বজলু, শাহানা রহমান, ডেনি চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরী, সরফ সরকার, মজিবুল মাওলা, হিন্দল কাদের বাপ্পা, শামছুল আবেদিন, নুরুল আফসার সেন্টু, আবুল হোসেন, শহীদ কামরুল ইসলাম হীরা, আজাহার হোসেন লীটন, আবদুল হামিদ, রমেশ নাথ, সাবু মিয়া, এম এ আলম বিপ্লব, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, ছাত্রলীগের জাহিদ হাসান ও সাধারণ আল-আমিন, হেলাল মিয়া, আমিনুল ইসলাম, প্রদীপ রঞ্জন কর, হাকিকুল ইসলাম খোকন, আবদুল মোসাব্বের, এম এ সালাম, এম এ জলিল, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ইকবাল রহীম, গেদু, স্টেট আওয়ামী লীগের শাহীন আজমল, শেখ আতিক, সাইকুল ইসলাম, রফিকুল ইসলাম, মহিলা লীগের নেত্রী মমতাজ শাহানাজ, সেলিনা আজাদ, নাহার নিগার, রওশন আরা বেগম, নুরুন নবী, সেফু রহমান, খসরুজামান খসরু, জেড এ জয়, মো. জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক লীগের নুরুজজামান সরদার, সেবুল দেবনাথ, মো. শাখাওয়াত বিশ্বাস, দুরুদ মিয়া রণেল, যুবলীগের তরিকুল হায়দার চৌধুরী, বাহার খন্দকার সবুজ, সাইদুর রব খান জামাল, সেবুল মিয়া ও যুগ্ম সম্পাদক রহিমুজ্জামান সুমন, গণেশ কীর্তনীয়া, শ্রমিক লীগের আজিজুল হক খোকন, জুয়েল আহমেদ, লস্কর জুয়েল প্রমুখ। এ কর্মসূচিতে বোস্টন, ওয়াশিংটন, শিকাগো, আটলান্টা, ক্যালিফোর্নিয়ার জর্জিয়া থেকেও এসেছিলেন নেতা-কর্মী অংশ নেন এই শান্তি সমবেশে।
যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী যোগ শান্তি সমবেশে যোগ দেন।
এদিকে ২২ সেপ্টেম্বর সকালে প্রধানমন্ত্রী নিউইয়র্ক থেকে ভার্জিনিয়া যান। সেখানে ছেলে সজীব ওয়াজেদ জয়ের পরিবারের সঙ্গে এক সপ্তাহ কাটিয়ে ২৯ সেপ্টেম্বর তাঁর দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।