প্রধানমন্ত্রীর সংবর্ধনায় সাউথ জার্সি মেট্রো আ.লীগের যোগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে যোগ দেওয়া সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের নেতা কর্মীরা
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে যোগ দেওয়া সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের নেতা কর্মীরা

নিউইয়র্ক নগরের টাইমস স্কয়ার সংলগ্ন ম্যারিয়ট মারকুইস হোটেলের গ্র্যান্ড বলরুমে আমেরিকা সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে আয়োজিত প্রবাসী নাগরিক সংবর্ধনায় যোগ দিয়েছেন নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটি আওয়ামী লীগ। ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। 

সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীবের নেতৃত্বে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়া নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন আবদুল জামিল, গোলাম হাফিজ, আবুল হোসেন, সাব্বির হোসেন ভূঁইয়া, মো. শাহজাহান, শামসুল ইসলাম শাহজাহান, শহীদ খান, জাফর চৌধুরী, অভিজিত চৌধুরী লিটন, ফরহাদ সিদ্দিক, রতন ভট্টাচার্য, রওশন উদদীন, ফরিদা ইসলাম, তাসলিম পারভীন হ্যাপী প্রমুখ।
সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের নেতৃবৃন্দ সমাবেশে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদসহ কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে দেখা করেন এবং মতবিনিময় করেন। প্রবাসী নাগরিক সংবর্ধনা সমাবেশ সফল ও সার্থক হওয়ায় সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন এবং যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।