প্রবাসী উল্লাপাড়া অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় প্রবাসী উল্লাপাড়া অ্যাসোসিয়েশনের সদস্যরা
দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় প্রবাসী উল্লাপাড়া অ্যাসোসিয়েশনের সদস্যরা

প্রবাসী উল্লাপাড়া অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইন্‌ক-এর দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এই দোয়া মাহফিল ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সংগঠনের উপদেষ্টামণ্ডলীর প্রধান মো. আবু জাফর সভায় সভাপতিত্ব করেন। সংগঠনের সভাপতি তানজিল আহমেদ ও সাধারণ সম্পাদক মো. রুবেল হাসান মুন্সী যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।
উল্লাপাড়া উপজেলার সন্তান প্রয়াত নেতা মারুফ বিন হাবিবের অকাল মৃত্যুতে আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। তিনি উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র ছিলেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—মো. আবুল কালাম, নুর মোহাম্মদ সরকার, মো. নজরুল ইসলাম, মো. সারোয়ার জাহান, মো. তৌফিক সারোয়ার, মো. শফিকুল ইসলাম, মো. আবদুল গণি, মো. আবু আনছার সরকার, মো. জাহিদুল ইসলাম, মো. আবদুল হালিম, মোছা. বিলকিস খাতুন, মো. মনিরুজ্জামান প্রমুখ।
সংগঠনের উপদেষ্টা মো. আবদুল খালেক দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মতবিনিময় সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মো. রুবেল হাসান মুন্সী বলেন, সংগঠনের সদস্যদের সাহায্যের মাধ্যমে গত নভেম্বর মাস থেকে উল্লাপাড়ায় শিশু ও নারীদের আধুনিক পদ্ধতিতে বিনা মূল্যে কোরআন শিক্ষার জন্য নারী শিক্ষক নিয়োগ করা হয়েছে।
সংগঠনের সভাপতি তানজিল আহমেদ বলেন, সংগঠনের কবরস্থান ক্রয় বৃদ্ধির জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
ধর্ম সম্পাদক মো. নাজমুল হোসাইন ও সমাজকল্যাণ সম্পাদক মো. রেজাউল খান রোজার প্রথম ১০ দিনের মধ্যে সংগঠনের ইফতার মাহফিল আয়োজন করার জন্য অনুরোধ জানান।
সিনিয়র সহসভাপতি এস এম হাসান আলী বনভোজনের নির্দিষ্ট জায়গা সঠিক সময়ে বুকিং দেওয়ার জন্য অনুরোধ জানান।