প্রবাসী টাঙ্গাইলবাসীর নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকাপ্রবাসী টাঙ্গাইলবাসীদের সামাজিক সংগঠন প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ ইন্‌ক-এর নতুন কমিটি গঠিত হয়েছে। ২০২০ সালের জন্য গঠিত কমিটিতে আবদুল হাকিম সভাপতি, মোহাম্মদ আতিকুর রহমান সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আবদুর রব কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন।

৮ মার্চ অনুষ্ঠিত সংগঠনের এক সভায় নির্বাচন কমিশন নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউয়ে ঘরোয়া রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি খন্দকার বদরুজ্জামান।

সভায় গত বছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন বিদায়ী সাধারণ সম্পাদক শরীফ শিকদার। এরপর সবার সম্মতিতে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠনের পর সভাপতি তাঁর কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরবর্তীতে নির্বাচন কমিশনের সদস্যরা যথাক্রমে খন্দকার আশেক শামীম, মোফাখখারুল ইসলাম খান, মোহাম্মদ ফরিদুল ইসলাম খান, মোহাম্মদ মোজাম্মেল হক ও সৈয়দ আশরাফ আলী ২০ সদস্যের কমিটি ঘোষণা করেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবদুল হাকিম সভাপতি, মোহাম্মদ আতিকুর রহমান সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আবদুর রব কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

বিদায়ী সভাপতি খন্দকার বদরুজ্জামান ও সাধারণ সম্পাদক শরীফ খন্দকার তাঁদের বক্তব্যে সংগঠন পরিচালনায় সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অপরদিকে নবনির্বাচিত সভাপতি আবদুল হাকিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান দায়িত্ব পালনে প্রবাসী টাঙ্গাইলবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।