প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির বনভোজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন ঘোষণা করছেন সমিতির সদস্য ও অতিথিরা
বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন ঘোষণা করছেন সমিতির সদস্য ও অতিথিরা

প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি ইউএসএ ইন্‌ক-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ আগস্ট লং আইল্যান্ডের বেথপেজ স্টেট পার্কে সহস্রাধিক প্রবাসীদের উপস্থিতিতে এই বনভোজন অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় সমিতির সদস্যদের উপস্থিতিতে জ্যাকসন হাইটসের ব্রডওয়ে এবং ৭৩ স্ট্রিটের কর্নার থেকে তিনটি বাস ও প্রায় ২০০ প্রাইভেট কার বনভোজনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তিনটি বাসের নেতৃত্ব দেন আবু তালেব মাতুব্বর, রেজবুল কবির, মো. রুহুল আমিন ও মো. রফিকুল ইসলাম।

পার্কে অতিথিদের অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি এস ইসলাম মামুন, সাংস্কৃতিক সম্পাদক মামুন উর রসিদ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেইন লিটন ও সমাজকল্যাণ সম্পাদক মো. এফ খান চুন্নু।

অনুষ্ঠানের প্রধান অতিথি রুমানা সবুর, সভাপতি কাজী জামান, সাধারণ সম্পাদক রুহুল আমিন নাসির, আহ্বায়ক মনজুর মোর্শেদ ও সদস্যসচিব ফয়সাল আহমেদ বেলুন উড়িয়ে বনভোজনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

রুমানা সবুর বলেন, নতুন প্রজন্মকে এই ধরনের অনুষ্ঠানে সম্পৃক্ত করা বেশি প্রয়োজন। বড়দের মূলধারার সঙ্গে কাজ করার পরামর্শ দেন যাতে পরবর্তী প্রজন্ম মূলধারার সঙ্গে সহজেই খাপ খাওয়াতে পারে।

অনুষ্ঠানের প্রতিটি স্তরে নিজ নিজ টিমসহ দায়িত্বে ছিলেন যথাক্রমে খেলাধুলায় রুহুল আমিন, সদস্যদের রেজিস্ট্রেশনে কোষাধ্যক্ষ মাহাবুব আলম ও শাহীন পারভীন, সাংস্কৃতিক পর্বে মামুন উর রশিদ, খাবারে উপদেষ্টা মো. শাহ আলম, র‌্যাফল ড্র টিকিটের দায়িত্বে মো. ওমর ফারুক, বিশেষ অতিথিদের আপ্যায়নে সহসভাপতি এস ইসলাম মামুন এবং অনুষ্ঠান সঞ্চালনায় কাজল মাহমুদ।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী তানভীর শাহীন ও নাভিন।

বনভোজনের সামগ্রিক দায়িত্বে ছিলেন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টা এবং কার্যকরী পরিষদের সদস্যরা। বনভোজন উপলক্ষে ‘চন্দ্র মেলা’ নামে একটি ম্যাগাজিনের প্রকাশনা বের করা হয়।

পরে খেলাধুলা ও র‌্যাফল ড্রর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে সংগঠনের সভাপতি কাজী জামান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন।