প্রবাসী শরীয়তপুর সমিতির ৩০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩০ বছর পূর্তি উৎসবে প্রবাসী শরীয়পুর সমিতির সদস্য ও অতিথিরা
৩০ বছর পূর্তি উৎসবে প্রবাসী শরীয়পুর সমিতির সদস্য ও অতিথিরা

প্রবাসী শরীয়তপুর সমিতির ইউএসএ ইন্‌ক-এর বার্ষিক সাধারণ সভা, বাংলা বর্ষবরণ ও সমিতির ৩০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল নিউইয়র্ক সিটির উডসাইডের কুইন্স প্যালেসে এই আয়োজন করা হয়।
বিকেল পাঁচটায় তিন পর্বে বিভক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা। দুই ভাগে বিভক্ত আলোচনা পর্বের প্রথমে গঠনতন্ত্র সংশোধনী কমিটির প্রধান নূরুল ইসলামের উপস্থাপনায় ও আবদুল মান্নান ঢালীর পরিবেশনায় গঠনতন্ত্র সংশোধনী, কমিটির অন্যান্য সদস্য নুরুল ইসলাম খান, আজহার আলী, সৈয়দ আবদুল হাদী জিল্লু, হুমায়ুন কবীর ও কামাল উদ্দিন দীপুর উপস্থিতিতে সংশোধিত গঠনতন্ত্র পাস করা হয়।
আলোচনা পর্বের দ্বিতীয় অংশে ছিল সমিতির ট্রেজারার মাজহারুল ইসলামের হিসাব প্রতিবেদন পেশ ও সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের বার্ষিক প্রতিবেদন।
আলোচনা পর্বের দ্বিতীয় অংশে বক্তব্য রাখেন মোশারফ দেওয়ান, খন্দকার দীল রওশন, কে এম বোরহান মাসুদ ও ইমতিয়াজ হাসান জামাল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সেক্রেটারি ও বর্তমান সহসভাপতি সরদার সিরাজুল ইসলাম, সহসভাপতি শেখ আজহার আলী, রুমান খন্দকার, সৈয়দ আবদুল হাদী ও বাফেলো থেকে আগত পৃষ্ঠপোষক তৈয়ব হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও সহসাধারণ সম্পাদক রিয়াদ উদ্দিন।
অভ্যর্থনায় ছিলেন দুলাল হোসেন মাল, হুমায়ুন কবীর, আবদুল মান্নান ঢালী, সরদার সিরাজুল ইসলাম, শেখ এ আলী, রুমান খন্দকার, সৈয়দ আবদুল হাদী, মো. মাজহারুল ইসলাম প্রমুখ।