প্রবাসী শেরপুর জেলা সমিতির কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভাপতি মামুন ও সা. সম্পাদক জাহিদ
সভাপতি মামুন ও সা. সম্পাদক জাহিদ

নিউইয়র্কে বসবাসরত শেরপুর জেলাবাসীদের সংগঠন প্রবাসী শেরপুর জেলা সমিতি ইউএসএ ইন্‌ক-এর ২০২০-২১ সালের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

২২ ডিসেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টের হল রুমে এ উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি মামুন রাশেদ ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামকে নির্বাচন করা হয়েছে।

আগে শেরপুর জেলাবাসী শেরপুর জেলা কল্যাণ সমিতি ইউএসএ ইন্‌ক ও শেরপুর জেলা সমিতি ইউএসএ ইন্‌ক নামে দুটি পৃথক সংগঠনে বিভক্ত ছিল। দীর্ঘ দিন থেকেই সমিতি দুটিকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চালাচ্ছিলেন সংশ্লিষ্টরা। গত ২৪ নভেম্বর দুই সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কার্যকরী কমিটির সদস্যদের নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে, সমিতি একত্রীকরণের জন্য নাহিদ রায়হানকে আহ্বায়ক করে আরও ছয়জনকে সদস্য করে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।

ওই কমিটির সদস্যরা হলেন আহ্বায়ক নাহিদ রায়হান, সদস্য সারোয়ার আলম, ফারুক মিয়া, জান্নাত রহমান, মাসুদ পারভেজ, আক্তারুজ্জামান ও সাইফুল ইসলাম। অ্যাডহক কমিটি মোট তিনটি সভার আয়োজন করে গত ২২ ডিসেম্বর দুই বছরের একটি চূড়ান্ত কমিটি ঘোষণা করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাহিদ রায়হান। তিনি ২০২০-২১ সালের নতুন কমিটির নাম ঘোষণা করেন। বক্তব্য রাখেন সদ্য বিদায়ী দুই সভাপতি জান্নাত রহমান ও মাসুদ পারভেজ। উভয়েই নিজ নিজ কমিটির পক্ষে, শেরপুর জেলা কল্যাণ সমিতি ইউএসএ ইন্‌ক এবং শেরপুর জেলা সমিতি ইউএসএ ইন্‌ক বিলুপ্ত ঘোষণা করেন। এর আগে উভয় সমিতির সাধারণ সম্পাদক যথাক্রমে আক্তারুজ্জামান ও সাইফুল ইসলাম নিজ সমিতির বার্ষিক রিপোর্ট পেশ করেন।

সভায় মোস্তফা সাদীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—সারোয়ার আলম, ফারুক মিয়া, মুসলেম উদ্দিন, সাবেরা জামান চৌধুরী, শহিদুল আলম, আল আমীন, আলাউদ্দিন পলাশ, লিটন জামান, সামেদুল হক, নাইস চৌধুরী, কোরবান আলী, রেখা জামান চৌধুরী, রাসেল, সিরাজুল ইসলাম প্রমুখ।

নতুন কমিটির সভাপতি মামুন রাশেদ ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম উপস্থিত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং শেরপুর জেলাবাসীর কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।