প্রবাসী হবিগঞ্জবাসীর বনভোজনে মিলন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলাধুলায় বিজয়ী ও র‌্যাফল ড্র বিজয়ীদের পুরস্কার দেওয়া হচ্ছে
খেলাধুলায় বিজয়ী ও র‌্যাফল ড্র বিজয়ীদের পুরস্কার দেওয়া হচ্ছে

যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সদর সমিতির বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নিউইয়র্কে কুইন্সের এস্টোরিয়ার রেইনি পার্কে এই আয়োজন করা হয়।
বনভোজনে অতিথিসহ বিভিন্ন স্টেট থেকে আসা হবিগঞ্জবাসীর পদচারণায় পার্কটি যেন প্রবাসে একখণ্ড হবিগঞ্জবাসীর আবাসনে পরিণত হয়।
বনভোজনে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আবু জাহির। গেস্ট অব অনার ছিলেন আমেরিকার সুপ্রিম কোর্টের অ্যাটর্নি অ্যাট ল’ মঈন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইন্‌ক-এর সভাপতি বদরুল হোসেন খান, হবিগঞ্জের নারী নেত্রী আলেয়া জাহির, সাংবাদিক মুজাহিদ আনসারী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক শাহিন আজমল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী, মাধবপুর ফাউন্ডেশনের সভাপতি জকি উদ্দিন চৌধুরী, সমিতির উপদেষ্টা মো. গাফ্ফার আহমেদ, মো. ইব্রাহিম খলিল বার ভূঁইয়া ও বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সিনিয়র সহসভাপতি ফরহাদুল হক।
বনভোজনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আজদু মিয়া তালুকদার। পরিচালনা করেন সহসভাপতি ও বনভোজনের আহ্বায়ক মো. শিমুল হাসান এবং সাধারণ সম্পাদক সুকান্ত দাস হর।
প্রধান অতিথি মো. আবু জাহির তাঁর বক্তব্যে বলেন, প্রবাসে হবিগঞ্জ সদর সমিতির এত বড় বনভোজনে অংশ নিতে পেরে আমি অত্যন্ত খুশি হয়েছি। সদর সমিতি আমাকে যে সম্মান দিয়েছে তার জন্য আমি ঋণী হয়ে গেলাম। তিনি তাঁর নির্বাচনী এলাকা আগের হবিগঞ্জ আর বর্তমান হবিগঞ্জ শহরের আইন শৃঙ্খলার অবস্থা দেখার আহ্বান জানান।
বনভোজনে আমন্ত্রিত অতিথি ছিলেন—ওয়াছি চৌধুরী, শাহিন আহমেদ, জায়েদুল মুহিদ খান, আবু সায়ীদ চৌধুরী কুঠি, নজরুল ইসলাম, সৈয়দ আবদাল হোসাইন, শাহ জামাল, মিজানুর রহমান, নাজীম উদ্দীন, বিষ্ণু পদ, মাহমুদ হাসান, আবুল কালাম, সামছুল ইসলাম, সৈয়দ এম রসিদ, আকবর হোসেন স্বপন, সৈয়দ এবাদ, শাহ শাম্মু, উজ্জ্বল ইসলাম, মো. সাগর ও মো. আসকির মিয়া।
বনভোজনের শেষ পর্বে সদর সমিতির প্রধান নির্বাচন কমিশনার গফফার আহমেদ ২০১৯-২১ সালের জন্য সভাপতি মো. আবদুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে মো. আবুল কালামের নাম প্রধান অতিথির মাধ্যমে ঘোষণা করেন।
বনভোজনে খেলাধুলায় বিজয়ীদের মধ্য আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। র‌্যাফল ড্রতে প্রথম পুরস্কার উড়োজাহাজের টিকিট, দ্বিতীয় পুরস্কার টিভি, তৃতীয় পুরস্কার ল্যাপটপ, চতুর্থ পুরস্কার ট্যাব ও পঞ্চম পুরস্কার ছিল মিনি ট্যাবলেট।
প্রধান অতিথি ও অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। শেষে সভাপতি আজদু মিয়া তালুকদার সবাইকে ধন্যবাদ জানিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন।