প্রবাসে চিন্তায় ও মননে বাংলাদেশিরা এক

বিশ্বের সর্বত্র ছড়িয়ে থাকা বাংলাদেশিদের চিন্তায় ও মননে যে ঐক্য দেখা যায় তা অন্য কোনো জাতি-গোষ্ঠীর মধ্যে খুব একটা পাওয়া যায় না। দেশের সংস্কৃতি ও ভাষা আমাদের এ বন্ধনকে দৃঢ় করেছে। বাংলাদেশের মানুষ আজ বাংলাদেশের বাইরে আরেক বাংলা গড়ে তুলেছে।
যুক্তরাজ্যভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ইউকেবাংলাঅনলাইন ডট কম-এর সম্পাদক আরিফ রব্বানীর সঙ্গে প্রথম আলো উত্তর আমেরিকা কার্যালয়ে এক মতবিনিময় সভায় আলোচকেরা এসব কথা বলেন।
২৬ জুন প্রথম আলো উত্তর আমেরিকা কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইব্রাহীম চৌধুরী, মনজুরুল হক, মাহবুব রহমান, ইয়র্ক বাংলা সম্পাদক রশীদ আহমদ, হেলিম আহমেদ, সানজিদা ঊর্মি প্রমুখ।
মতবিনিময় সভায় যুক্তরাজ্য, আমেরিকায় বাংলা সংবাদমাধ্যম, বাংলা সাহিত্য সংস্কৃতি চর্চা এবং এসবের অগ্রযাত্রা নিয়ে কথা হয়। সভায় রাজুব ভৌমিকের সদ্য প্রকাশিত গ্রন্থ ‘সংসারের কাব্য’ আরিফ রব্বানীকে উপহার দেওয়া হয়।