প্রবীণদের সুখের ঠিকানা বারী হোম কেয়ার

বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী ও চেয়ারম্যান মুনমুন হাসিনা বারী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানব সেবার ব্রত নিয়ে বারী হোম কেয়ার প্রবাসে স্বাস্থ্যসেবায় সাফল্যের স্বাক্ষর রেখেছেন। প্রতিষ্ঠানটি সততা, নিষ্ঠা ও উন্নত সেবার মাধ্যমে প্রবীণ প্রবাসীদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে।

বারী হোম কেয়ার এগিয়ে চলেছে মানবকল্যাণের দিশারি হিসেবে। ২০১৬ সালে বারী হোম কেয়ারের যাত্রা শুরু হয়। সততা-নিষ্ঠা ও উন্নত সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রবাসীদের মন জয় করে নিয়েছে। দিনের পর দিন সেবা গ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে প্রতিষ্ঠানটির পাঁচটি শাখা (লং আইল্যান্ড, ওজোন পার্ক, ব্রুকলিন, জ্যামাইকা, ব্রঙ্কস ও জ্যাকসন হাইটস) থেকে সেবা দেওয়া হচ্ছে।

বারী হোম কেয়ারের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন মুনমুন হাসিনা বারী। তিনি একজন সফল নারী উদ্যোক্তা। দুই ছেলে ও এক কন্যা সন্তানের মা মুনমুন হাসিনা ছেলে-মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছেন। তিনি যথারীতি প্রতিটি শাখা পরিদর্শনে যান এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।

প্রতিষ্ঠানের সিইও আসেফ বারী। রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক নেতৃত্ব ও সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতায় তাঁর ভূমিকা অগ্রণী। তিনি নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, রংপুর জেলা সমিতির প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক লোক সংগীত সম্মেলন কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তা। এ ছাড়া তিনি জাতীয় পার্টি যুক্তরাষ্ট্রের একজন নেতা।

বারী হোম কেয়ারের সাফল্যের মূলে রয়েছে বারী পরিবারের অক্লান্ত পরিশ্রম, সততা, নিষ্ঠা, সুব্যবহার এবং আন্তরিকতা। প্রবাসীদের প্রত্যাশা বারী হোম কেয়ারের স্বপ্নিল অগ্রযাত্রা মানবকল্যাণে বয়ে আনবে সুখ সমৃদ্ধি ও আনন্দের বন্যা।