প্রভাতফেরি ও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে বাফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৭ সালের একুশের প্রভাতফেরি পদযাত্রায় প্রবাসী বাংলাদেশিরা (ফাইল ফটো)
২০১৭ সালের একুশের প্রভাতফেরি পদযাত্রায় প্রবাসী বাংলাদেশিরা (ফাইল ফটো)

জাতির মননের গভীরে অনন্য মহিমায় সমুজ্জ্বল একুশে ফেব্রুয়ারি। বুকের তপ্ত শোণিতে রাজপথ রঞ্জিত করে রফিক, জব্বার, সালাম, বরকতসহ আরও অনেকেই প্রতিষ্ঠা করে গেছেন বাংলা ভাষার মর্যাদা। সংগ্রাম সাধনা আর চরম আত্মত্যাগের বিনিময়ে আমরা নির্মাণ করেছি আমাদের স্বাধীন দেশ। কষ্ট আর আনন্দের মাখামাখিতে জড়ানো আমাদের কঠিন ইতিহাস। এই ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদেরই।
আর সেই লক্ষ্যেই বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা) নতুন প্রজন্মের মধ্যে আমাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির বীজ বুননের চেষ্টা করছে।
আসছে একুশে ফেব্রুয়ারি বাফা দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে একুশের প্রভাতফেরি। ১৮ ফেব্রুয়ারি হবে শিশু-কিশোরদের প্রতিযোগিতা। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে অংশগ্রহণে ইচ্ছুক শিশু-কিশোর ও তাদের অভিভাবকদের এসব নম্বরে যোগাযোগ করার অনুরেধ জানানো হচ্ছে (২০৩) ৬০৯-৩৪৪৬, ৩৪৭ ৯৮৫ ৬৬৭৯, ৩৪৭ ৩৩৯ ৪৮৪৩,
৯২৯ ২৩৫ ৪৮০৫, ৩৪৭ ৮৮০ ০৩৭৪, ৭৭০ ৬৮৭ ১৯৪৪
প্রভাত ফেরিতে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিদের একুশে ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটায় এশিয়ান ড্রাইভিং স্কুল (১৫৫৪ ওলমস্টিড অ্যাভিনিউ, ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৭২) এই ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।