প্রযুক্তিভিত্তিক আর্থিক লেনদেনের অনন্য প্রতিষ্ঠান ফেমাক্যাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইফুল খন্দকার
সাইফুল খন্দকার

প্রযুক্তিভিত্তিক অর্থনৈতিক লেনদেনের অনন্য প্রতিষ্ঠান ফেমাক্যাশ। এ প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্রুত ও স্বচ্ছভাবে অর্থনৈতিক লেনদেন করতে পারে।
মানুষের অর্থনৈতিক লেনদেনের চাহিদাকে ভিন্ন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য আমেরিকান এ প্রতিষ্ঠানটি তাদের বিস্তৃতি শুরু করেছে। আমেরিকায় সদ্য চালু হওয়া ফেমাক্যাশ ইউরোপে কর্মতৎপরতা শুরু করছে। শিগগির বাংলাদেশেও এই সেবা পৌঁছাবে বলেও আশা করা যায়।
৫ সেপ্টেম্বর প্রথম আলো উত্তর আমেরিকা কার্যালয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সাইফুল খন্দকার এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন।
সাইফুল খন্দকার বলেন, বৈধ লেনদেনের সর্বোচ্চ সুবিধা দিতে ফেমাক্যাশ প্রয়াস শুরু করেছে।
পেশায় প্রযুক্তিবিদ সাইফুল খন্দকার অন্যান্য আমেরিকান-বাংলাদেশিদের নিয়ে প্রতিষ্ঠানটির কাজ শুরু করেছেন। আমেরিকার মূলধারার লোকজনের সমন্বয়ে আন্তর্জাতিক অর্থনৈতিক লেনদেনের একটি প্রতিষ্ঠান তাঁরা গড়ে তুলতে চান। এ প্রতিষ্ঠানের মাধ্যমে স্বল্প ফি দিয়ে সবাই সেবা গ্রহণ করতে পারবেন জানিয়েছেন তিনি।
সাইফুল খন্দকার বলেন, ব্যক্তি পর্যায়ে যেকোনো অ্যামাউন্টের অর্থের জন্য একই ফি ধার্য করা হয়েছে। এ ফি দুই ডলার নিরানব্বই সেন্টস, যা ভবিষ্যতে একদম ফ্রি করে দেওয়ার চিন্তা আছে।
ফেমাক্যাশ ভবিষ্যতে বর্তমান কর্মকাণ্ডের পাশাপাশি ফেমাব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করবে বলে জানান সাইফুল খন্দকার। তিনি আরও বলেন, ২০১০ সালে বাংলাদেশে ডিজিটালাইজেশন শুরু হয়। সে সময় তিনি বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং আউট সোর্সিং নিয়ে কাজ শুরু করেন। তখন থেকেই বাংলাদেশের নিজস্ব একটি পণ্য ও নিজস্ব প্রতিষ্ঠান করার কথা ভাবেন তিনি। এরই ধারাবাহিকতায় ফেমাক্যাশ নামের প্রতিষ্ঠানের শুরু।