প্রাইমারিতে বদরুন ও এন মজুমদারকে জালালাবাদের সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক ২৩ জুন নিউইয়র্কে অনুষ্ঠেয় নির্বাচনে অংশগ্রহণকারী দুই প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করেছে। গত ৬ জুন নিউইয়র্কের ভার্চ্যুয়াল স্টুডিওতে অনুষ্ঠিত এই অফিশিয়াল এনডোরসমেন্ট অনুষ্ঠানটি এক যোগে এবি টিভি, ইউএসএ বাংলা টিভি ও ফেসবুকে লাইভে প্রচারিত হয়েছে।
ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সভাপতি বদরুন নাহার খান নিউইয়র্ক ডিস্ট্রিক্ট ১৪ থেকে কংগ্রেসওমেন পদে ও বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল সভাপতি মোহাম্মদ এন মজুমদার নিউইয়র্ক ৮৭ থেকে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট লিডার পদে নির্বাচন করতে যাচ্ছেন।
সংগঠনের সহসভাপতি আহবাব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এনডোরসমেন্ট অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের সভাপতি মইনুল হক চৌধুরী ও শুভেচ্ছা বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে ভিড়িও বার্তার মাধ্যমে বদরুন নাহার খান ও মোহাম্মদ এন মজুমদারকে সমর্থন জানিয়ে বক্তৃতা করেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আজমল হোসেন ও বদরুল হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, জুনেদ আহমদ খান, আবদুল হাসিব, আহমেদ জিল্লু, জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার মনজুর আহমদ চৌধুরী, ট্রাস্টিবোর্ড সদস্য এম এ সালাম, অ্যাডভোকেট নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মুসলিম ইমিগ্রান্ট ফর জাস্টিস সভাপতি সাব্বির গুল, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টিবোর্ড সদস্য আজিমুর রহমান, আবদুল হাসিম, বাংলাদেশ সোসাইটির সাবেক সহসাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ, জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম, হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আকবর হোসেন, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক সভাপতি ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুল আম্বিয়া, কুইন্স বাংলাদেশ সোসাইটির সভাপতি শামস উদ্দিন, সিলেট সদর সমিতি ইউএসএ ইনক সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী, সিলেট বিভাগ পরিষদের সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকার সভাপতি জুনেদ আহমদ চৌধুরী, বৃহত্তর সিলেট গণদাবি পরিষদের সাধারণ সম্পাদক আবদুল হাই, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সভাপতি আবদুল গফ্ফার চৌধুরী, বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল সাধারণ সম্পাদক নজরুল হক, বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারওয়ার চৌধুরী, কুলাউড়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এনায়েত হোসেইন, হবিগঞ্জ সদর সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম, গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি হেলিম উদ্দিন, শ্রীমঙ্গল অ্যাসোসিয়েশনের সাধারণ মোস্তাক এলাহী চমন ও সমাজকর্মী চৌধুরী মোমিত তানিম।
এ ছাড়া জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষে বক্তব্য রাখেন সহসভাপতি জোসেফ চৌধুরী, সফি উদ্দিন তালুকদার, মনজুর চৌধুরী, সহসাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মানিক আহমেদ, কার্যকরী পরিষদ সদস্য হেলিম উদ্দিন, রোকন হাকিম ও মান্না মোনতাসির।
সভায় বক্তারা বদরুন নাহার খান ও মোহাম্মদ এন মজুমদারকে স্ব স্ব পদে যোগ্যতম আখ্যায়িত করে তাদের ২৩ জুনের প্রাইমারি নির্বাচনে ভোট দেওয়ার পাশাপাশি সার্বিকভাবে সহযোগিতা দেওয়ার আহ্বান জানান।
বদরুন নাহার তাঁর সমর্থনে জালালাবাদ অ্যাসোসিয়েশনের এই আয়োজনে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, এই পদের জন্য গত এক বছর থেকে তিনি কাজ করে আসছেন। বর্তমান কংগ্রেসওমেন ওয়াকাসিও এই দুর্যোগের সময় যথাযথভাবে দায়িত্ব পালন করলে কুইন্স এবং ব্রঙ্কসে এত প্রাণহানি হতো না। তিনি নির্বাচিত হলে চাকরির নতুন সুযোগ সৃষ্টিসহ সংখ্যালঘু জনগোষ্ঠীর কল্যাণে কাজ করবেন। তিনি ২৩ জুন সবাইকে ভোট দেওয়ার আবেদন জানান।
মোহাম্মদ এন মজুমদার তাঁকে সমর্থন করায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন ‘আমাদের কমিউনিটির মানুষের এখনই সময় সামনে এগিয়ে যাওয়ার। আমাদের ব্যর্থতা, আমরা এখনো নিউইয়র্কের কোথাও অবস্থান সৃষ্টি করতে পারিনি। এমন কোনো লোক নেই, আমাদের জন্য মেইন স্ট্রিমে কাজ করবে। তাই সব দ্বিধা–বিভক্তি ভুলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি মইনুল হক চৌধুরী স্বাগত বক্তব্যে বলেন, ‘আমাদের ঐকান্তিক ইচ্ছা ছিল মূলধারার সব প্রার্থীকে নিয়ে নিউইয়র্কে একটি বড় ধরনের সভা করার। কিন্তু বৈশ্বিক মহামারির কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। তাই ভার্চ্যুয়াল স্টুডিওর মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের প্রার্থীরা সাহস নিয়ে এগিয়ে এসেছেন। এখন আমাদের উচিত তাদের সর্বাত্মক সহযোগিতা করা।’
অনুষ্ঠানের শেষার্ধে জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সফল সভাপতি সদ্যপ্রয়াত কামাল আহমদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।