প্রার্থী হচ্ছেন তৈয়েবুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. তৈয়েবুর রহমান
মো. তৈয়েবুর রহমান

আগামী ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নিউইয়র্ক সিটি কাউন্সিল ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে ডিস্ট্রিক্ট ২৪ কুইন্স (জ্যামাইকা, ব্রাইয়ারউড, ফ্রেস মেডোস, কিউ গার্ডেন হিলস, পমনক ও পার্ট অফ ফ্লাশিং) থেকে প্রার্থী হচ্ছেন মো. তৈয়েবুর রহমান।
তৈয়েবুর রহমান বর্তমানে কুইন্স কমিউনিটি বোর্ড ৮ এর সদস্য এবং ১০৭ প্রিসিঙ্কটের কমিউনিটি পার্টনার। তিনি ২০১৭ সালে অনুষ্ঠিত ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে বর্তমান সিটি কাউন্সিল মেম্বার লরি ল্যান্সম্যানের বিপরীতে ৩৮ শতাংশ ভোট পেয়েছিলেন। তিনি সত্তরের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ১৯৮৬ সালে অভিবাসী হিসেবে নিউইয়র্কে আসার পর রিচ অর্গানাইজেশনে আট বছর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি নিউইয়র্ক সিটি সিভিল সার্ভিসের নির্বাচনে ডিপার্টমেন্ট অব সোশ্যাল সার্ভিসের অধীনে হিউম্যান রিসোর্স অ্যাডমিনিস্ট্রেশনে কেস ম্যানেজার হিসেবে নিয়োগ প্রাপ্ত হন। দীর্ঘ দিন তিনি ফেয়ার হিয়ারিং সুপার ভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সরকারি খরচে সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের হান্টার স্কুল অব সোশ্যাল ওয়ার্ক থেকে সোশ্যাল ওয়ার্ক থিওরি ও প্র্যাকটিসে অ্যাডভান্স গ্র্যাজুয়েট কোর্স সম্পন্ন করেন। ২০১৭ সালে তিনি অবসর গ্রহণ করেন। গত নিউইয়র্ক স্টেট নির্বাচনে তৈয়েবুর রহমান সিনেটর জন লু ও ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নির্বাচনে মেলিন্ডা কার্টজের জন্য নিরলস ভাবে কাজ করেন।
তৈয়েবুর রহমান কমিউনিটির সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।