প্রার্থী হলেন বাংলাদেশি-আমেরিকান সুব্রত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির স্কুল বোর্ড নির্বাচন আগামী পাঁচ নভেম্বর। এই নির্বাচনে প্রার্থী হলেন বাংলাদেশি-আমেরিকান সুব্রত চৌধুরী। তিন বছর মেয়াদী আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য পদে জয়ী হওয়ার লক্ষ্যে সাতজন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সুব্রত চৌধুরীর জন্ম বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায়। ২০১২ সালে তিনি অভিবাসী হিসেবে সপরিবারে আমেরিকায় আসেন। এর পর থেকেই তিনি সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত হয়ে নিরলসভাবে কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি পুরস্কৃতও হয়েছেন।

আটলান্টিক সিটির পরিচিত মুখ সুব্রত চৌধুরী সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সক্রিয় রেখেছেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি, অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (অ্যাসাল), সাউথ জার্সি পোয়েটস কালেকটিভ, আটলান্টিক সিটি রোটারি ক্লাব, এনএএসিপি, সাউথ জার্সি ফেইথ গ্রুপের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থেকে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যাপৃত রেখেছেন। তিনি আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের একজন সদস্য।

আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচনে প্রার্থী হওয়ায় সুব্রত চৌধুরীকে অভিনন্দন জানিয়েছেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার, এটিএন বাংলা ইউএসএর প্রধান কানু দত্ত, এসি টাইমস সম্পাদক আরল হারভে, কাক আটলান্টিক সম্পাদক সাঈদ দোহা, অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবারের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাফ মিসবাহউদদীন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক ও সভাপতি জহিরুল ইসলাম বাবুল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাঞ্চন বল ও সভাপতি শহীদ খান, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য ফারুক হোসেন, বাংলাদেশ আমেরিকা রিপাবলিকান পার্টির সহসভাপতি রওশন উদদীন, সাউথ জার্সি পোয়েটস কালেকটিভের প্রধান এমারি ডি রোজারিও, বাংলাদেশ-আমেরিকা লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক তালুকদার, রোটারি ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি ফার্নান্দো ফার্নান্দেজ, লাতিনো কমিউনিটি লিডার ক্রিস্টিয়ান মরেনো, লা কাসা ডোমিনিকানা নিউজার্সির সভাপতি লুইস রড্রিগেজ, বেঙ্গল ক্লাবের সভাপতি আজিজুল ইসলাম ফেরদৌস, সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান, বিএনপি অব নিউজার্সি স্টেট সাউথের সদস্যসচিব রহমান বাবুল, মুনা আটলান্টিক সিটি চ্যাপ্টারের সভাপতি ওবায়ুদুল্লাহ চৌধুরী, মসজিদ আলহেরার সভাপতি জসীমউদদীন, মসজিদ আল হেরার ইমাম রুহুল আমিন, শ্রী শ্রী গীতা সংঘের সভাপতি উত্তম দাশ, রাধা কৃষ্ণ মন্দিরের সভাপতি কনক রাউথ ও সাধারণ সম্পাদক লিটন ধর, আটলান্টিক সিটির কাউন্সিলর কলিম শাহবাজ, ফ্রি হোল্ডার প্রার্থী সুমন মজুমদার, আটলান্টিক সিটির কাউন্সিল নির্বাচনে চতুর্থ ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী মো. হোসাইন মোরশেদ, পঞ্চম ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী এম আনজুম জিয়া, ষষ্ঠ ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী সোহেল আহমদ প্রমুখ।