প্রীতি ও আনন্দের ক্রিসমাস ভিলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকায় ক্রিসমাসকে প্রায়ই ‘বছরের সবচেয়ে সুন্দর সময়’ হিসেবে উদ্ধৃত করা হয়। ক্রিসমাস এখন আর ধর্মীয় উৎসবের মধ্যে সীমাবদ্ধ নেই। খুব জনপ্রিয় এ ছুটির সময় বর্তমানে আমেরিকান সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। এই সময়ে শিক্ষার্থীরা স্কুল থেকে ছুটি পায়। পরিবারগুলি বছরের এ বিশেষ সময়টি উপভোগ করতে একত্রিত হয়। উৎসবটি উদ্‌যাপনের জন্য সারা বিশ্ব থেকে পর্যটকেরা এ সময় আমেরিকায় ছুটে আসে।

নিউইয়র্কের কাছেই পেনসিলভানিয়ার প্যাডলার ভিলেজ ক্রিসমাসের সময় পর্যটকদের মূল আকর্ষণ হয়ে ওঠে। সেখানকার আবহ ক্রিসমাস উৎসবকে কেন্দ্র করে সাজানো। বাচ্চাদের কাছে তাদের কাঙ্ক্ষিত তালিকাগুলো জানার জন্য সান্তা ক্লজ পৌঁছে যান ভোরেই। রাজ্যজুড়ে সব বয়সের বাচ্চারা তাদের মা-বাবার সহায়তায় ‘নিখুঁত ক্রিসমাস’ চিত্রিত করার প্রতিযোগিতায় নামে। পুরো শহর সেজে ওঠে ক্রিসমাসের সাজে।

সূর্যাস্তের পর প্যাডলার ভিলেজের প্রতিটি অংশ উদ্ভাসিত হয় ঝলমলে আলোয়। পরিবারগুলোয় এ সময় হট চকলেট পানের পর একসঙ্গে ঘুরতে বের হওয়ার রেওয়াজ রয়েছে। সদলবলে চলে ঘোরাঘুরি, ছবি তোলা, আর প্রিয়জনের জন্য উপহার কেনা। পুরোনো দিনের ক্রিসমাস ক্যারলের আদলে কিছু লোক গেয়ে চলে ক্রিসমাসের গান। বেকারিগুলোয় শোভা পায় ক্রিসমাস কুকি ও মিষ্টি।

প্যাডলার ভিলেজ একটি ছোট শহর, যেখানে সবাই সবাইকে চেনে। এটি এমন এক শহর, যেখানে উৎসব আনন্দে পুরো গ্রাম সত্যিই একটি অবিচ্ছিন্ন সম্প্রদায় হয়ে ওঠে। গ্রামটি বড়দিনের সময় ক্রিসমাসের সত্যিকার অর্থটিকেই প্রকাশ করে—প্রেম, পরিবার ও আনন্দ। এই প্রীতি ও আনন্দের আবহ বিরাজ করে বছরের শেষ দিন পর্যন্ত। চাইলে এ ছুটির সময় ঘুরে আসা যায় এমন ক্রিসমাস ভিলেজ থেকে।