প্রেসিডেন্ট হলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, তিনি প্রেসিডেন্ট হলে এক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের ঘরে ঘরে সৌর ও বায়ুবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি পৌঁছে দেবেন। গত রোববার আইওয়া অঙ্গরাজ্যের আমেস এলাকায় সমাবেশে হিলারি এ কথা বলেন। আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী হিলারি বলেন, প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের চার বছরের মধ্যে তিনি সারা দেশে ৫০ কোটিরও বেশি সৌর প্যানেল স্থাপন করবেন। তিনি আরও বলেন, ‘আমি চাই আরও বায়ু ও সৌরশক্তি। চাই অধিকতর অগ্রগামী জৈবজ্বালানি।’
রয়টার্স