প্রেসিডেন্ট হলে ট্রাম্প হবেন গণমাধ্যমের হুমকি: সিপিজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে তা গণমাধ্যমের জন্য হুমকি হবে। সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এমনটাই মনে করে।
সিপিজে নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। সংগঠনের পক্ষ থেকে চেয়ারম্যান সান্দ্রা মিমস রোয়ে এই বিবৃতি দেন। ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারণায় বিভিন্ন সময় গণমাধ্যমকে হুমকি দেওয়া ও নিন্দা করার জবাবে সিপিজের পক্ষ থেকে এমন বিবৃতি এল।
বিবৃতিতে বলা হয়, জনগণের অবাধ তথ্য পাওয়া নিশ্চিত করার জন্য এবং মার্কিন গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতা জরুরি। কিন্তু ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রচারণায় গণমাধ্যমের বিষয়ে যে বক্তব্য দিচ্ছেন তা যুক্তরাষ্ট্রের সংবিধানের এক নম্বর সংশোধনের পরিপন্থী।
এর আগে ৬ অক্টোবর সিপিজের পরিচালনা বোর্ড ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিকদের অধিকারের জন্য নজিরবিহীন হুমকি উল্লেখ করে একটি প্রস্তাবও পাশ করেছে।