প্রেসিডেন্ট হলে ট্রাম্প হবেন 'আমেরিকান মুসোলিনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় মার্কিন ঔপন্যাসিক ডগলাস কেনেডি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। তবে কোনোভাবে ট্রাম্প যদি সত্যি সত্যি নির্বাচিত হয়ে যান, তাহলে তিনি হবেন একজন ‘আমেরিকান মুসোলিনি’।
ফ্রান্সের রাজধানী প্যারিসের নিজ বাড়িতে বসে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ডগলাস কেনেডি এই অভিমত দেন।
বেনিতো মুসোলিনি ইতালির ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টির সাবেক প্রধান ও দেশটির সাবেক একনায়ক ছিলেন। বিরোধী মতের ওপর দমন-পীড়নের জন্য প্রায়শই জার্মানির একনায়ক হিটলারের নামের সঙ্গে মুসোলিনির নাম উচ্চারিত হয়।
ডগলাস কেনেডি বলেন, শুধু যে যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যেই ডানপন্থী মনোভাব বাড়ছে তা নয়, ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) পক্ষে ভোট পড়া প্রমাণ করে যুক্তরাজ্যেও ডানপন্থী মনোভাব বেড়েছে।
দ্য বিগ পিকচার ও দ্য পারস্যুট অব হ্যাপিনেসসহ প্রায় এক ডজন জনপ্রিয় উপন্যাসের স্রষ্টা কেনেডি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প একজন নারী বিদ্বেষী; ও নর বিদ্বেষী। তাঁর দর্প ও অহংকার কানাডার মতো বিশাল।’