প্লুটোর দিগন্তের ছবি পৃথিবীরই মতো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরফাচ্ছাদিত পর্বত আর এবড়োখেবড়ো প্রান্তর। বামন গ্রহ নামে পরিচিত প্লুটোর দিগন্তজোড়া ছবিটিতে ধরা পড়েছে এ রকম প্রায় এক হাজার ২৫০ কিলোমিটার এলাকা। দৃশ্যটি দেখে বিজ্ঞানীরা বিস্মিত। বিস্ময়ের কারণ, পৃথিবীর দিগন্তের সঙ্গে এর মিল। খবর আইএএনএসের।

মার্কিন মহাকাশ সংস্থার (নাসা) রোবটযান নিউ হরাইজনস অনেকটা পৃথিবীর সূর্যাস্তের দৃশ্যের মতো ওই ছবি তুলে পাঠিয়েছে।

প্রকল্পের বিজ্ঞানী অ্যালান স্টার্ন এক বিবৃতিতে বলেন, ‘প্লুটোর দিগন্তের ছবিটি দেখলে মনে হবে আপনি সেখানেই আছেন। এই ছবির বৈজ্ঞানিক তাৎপর্য অনেক। কারণ, এটি সেখানকার পাহাড়-পর্বত, হিমবাহ ও সমতল এলাকার বৈশিষ্ট্য সম্পর্কে নতুন ধারণা দেয়।’

একই ছবিতে প্লুটোর একটি অন্ধকারাচ্ছন্ন এলাকাও দেখা যায়। সেখানে কুয়াশার মতো আবছায়া ইঙ্গিত দেয় যে বামন গ্রহটির আবহাওয়া নিয়মিত বদলায়, অনেকটা পৃথিবীর মতো।