প্লেবয়ে আবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের ব্যবধানে আবার নগ্নতা ফিরছে এক সময়ের ব্যাপক প্রচারসংখ্যার মার্কিন বিনোদন সাময়িকী প্লেবয়ে। পত্রিকাটির নতুন চিফ ক্রিয়েটিভ অফিসার কুপার হেফনার এ প্রসঙ্গে বলেছেন, পুরনো নীতি থেকে সরে আসার সিদ্ধান্ত সঠিক ছিল না। এক টুইটে তিনি বলেন, ‘আজ আমরা আমাদের পুরনো পরিচয়ে ফিরে যাচ্ছি।’ মার্চ-এপ্রিল সংস্করণে নিজেদের নির্বাচিত মডেলের ছবি প্রচার করে সঙ্গে হ্যাশ ট্যাগ দিয়ে প্লেবয় লিখেছে- ‘নেকেড ইজ নরমাল’। এরকম উল্টোপথে ঘোরার সিদ্ধান্তকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ ‘সময়োপযোগী’ বলে আখ্যা দিয়েছেন। তবে অনেকে আবার বলেছেন, ‘কাটতি কমে যাওয়া’ ঠেকাতেই পুরনো পথে হাঁটছে প্লেবয়।
বিবিসি