পড়ে আহত বুশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ তাঁর মেইন অঙ্গরাজ্যের গ্রীষ্মকালীন বাড়িতে পড়ে গিয়ে আহত হয়েছেন। বুধবার সকালের ওই দুর্ঘটনায় ঘাড়ের একটি হাড় ভেঙে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জ্যেষ্ঠ বুশের মুখপাত্র বলেছেন, তাঁর অবস্থা এখন স্থিতিশীল এবং আশা করা হচ্ছে হাসপাতালে বেশি দিন থাকতে হবে না। পারকিনসনস রোগে ভোগা বুশের পা দুটি এখন অচল। তিনি গত বছর স্কাইডাইভের মাধ্যমে তাঁর ৯০তম জন্মদিন পালন করেন। গত বছরের শেষে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে একবার হাসপাতালে যেতে হয়েছিল তাঁকে।
বিবিসি