ফরহাদ সিদ্দিকির মায়ের মৃত্যুতে শোকসভা

নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ সিদ্দিকির মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
১০ সেপ্টেম্বর রাতে আটলান্টিক সিটির একটি ভেন্যুতে এই দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি।
দোয়া মাহফিল ও শোকসভায় মরহুমার বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল হাই।
সংক্ষিপ্ত শোকসভায় শহীদ খান, সোহেল আহমদ, সৈয়দ মো. কাউসার, মো. শাহীন, আকবর হোসেন, কাঞ্চন বল, মো. শাহজাহান, সাব্বির হোসেন ভূঁইয়া, মিরাজ খান, আহসান হাবীব, শামসুল ইসলাম শাহজাহান, সাখাওয়াত হোসেন নয়ন, গোলাম হাফিজ প্রমুখ বক্তব্য রাখেন। তাঁরা মরহুমার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান ও সহমর্মিতা প্রকাশ করেন।
দোয়া মাহফিল ও শোকসভায় আবদুল জামিল, পলাশ চৌধুরী, আমিরুল ইসলাম, আনজুম জিয়া, সুব্রত চৌধুরী, মো. আলী হোসেন, মো. চৌধুরী, মো. রিপন, শেখ সেলিম, জয়শ্রী দে, রওশন উদ্দীন, নজরুল ইসলাম, মাসুম বল, মো. শাহরিয়ার, মো. খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
শোকাহত ফরহাদ সিদ্দিক দোয়া মাহফিল ও শোকসভায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।
ফরহাদ সিদ্দিক মা ফুলবানু বেগম (৬০) গত ২৮ আগস্ট চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।