ফরাসি শিল্পকর্ম সাড়ে ছয় কোটি ডলারে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের ফরাসি শিল্পী এদোয়া মানের শিল্পকর্ম ছয় কোটি ৫০ লাখ ডলারে বিক্রি হয়েছে। ছবি: এএফপি
নিউইয়র্কের ফরাসি শিল্পী এদোয়া মানের শিল্পকর্ম ছয় কোটি ৫০ লাখ ডলারে বিক্রি হয়েছে। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত বুধবার ফরাসি শিল্পী এদুয়ার মানের ১৮৮১ সালের একটি শিল্পকর্ম ছয় কোটি ৫০ লাখ ডলারে নিলামে বিক্রি হয়েছে। 
এএফপির খবরে জানানো হয়, মানের ‘লি প্রিন্টেমস’ নামে ওই শিল্পকর্মের দাম দুই কোটি ৫০ লাখ থেকে তিন কোটি মার্কিন ডলার পর্যন্ত ওঠে। ওয়াশিংটনে ন্যাশনাল গ্যালারি অফ আর্টে ওই শিল্পকর্মটি রাখা হয়েছে।
২০১০ সালে লন্ডনে মানের আত্মপ্রতিকৃতি বিক্রি হয় তিন কোটি ৩০ লাখ ডলারে। ওই প্রদর্শনীতে যুক্তরাষ্ট্রের কোটিপতি ব্যবসায়ী লিওনার্ড লডারের ব্যক্তিগত সংগ্রহও রাখা হয়।