ফরিদপুর জেলা অ্যাসোসিয়েশনের অভিষেক ও ইফতার ১৪ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিষেক ও ইফতার মাহফিলে ফরিদপুর জেলা অ্যাসোসিয়শনের সদস্যরা
অভিষেক ও ইফতার মাহফিলে ফরিদপুর জেলা অ্যাসোসিয়শনের সদস্যরা

ফরিদপুর জেলা অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইন্‌ক-এর নব নির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল ১৪ মে অনুষ্ঠিত হবে।
গত ২৯ এপ্রিল নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত প্রবাসী ফরিদপুরবাসীর এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া আগামী ৭ জুলাই বার্ষিক বনভোজনের স্থান ও তারিখ নির্ধারণ করা হয়। এ লক্ষ্যে উদ্‌যাপন কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আলী আফজাল এবং সভা পরিচালনা করেন উপদেষ্টা আবু বক্কর সিদ্দিক।
অভিষেক, ইফতার মাহফিল ও বনভোজনকে সফল করতে সর্বসম্মতি ক্রমে এমডি লিটু আনামকে আহ্বায়ক, এনামুল হক হেলালকে সদস্যসচিব এবং মঞ্জিল চৌধুরীকে সমন্বয়কারী নির্ধারণ করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক অলিয়ার রহমান, সহসভাপতি সাইফ উদ্দিন আহম্মদ মিলন, মো. সাইফুল ইসলাম, এনামুল এহসান ত্বহা, মো. লাকিবুল ইসলাম, মীর হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. খায়রুজ্জামান, কোষাধ্যক্ষ এস কে হিরু, নির্বাহী সদস্য মোহাম্মদ কামাল, শুভঙ্কর সাহা শুভ এবং উপদেষ্টা খান হাবিবুর রহমান, মো. শাখাওয়াত হোসেন ও এফ এম রেজাউল করিম প্রমুখ।
সভা শেষে ফরিদপুরের এম এন একাডেমির সাবেক প্রধান শিক্ষক সদ্য প্রয়াত মো. নূরুদ্দীন মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
১৪ মে সন্ধ্যা ছয়টায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল এবং বনভোজন ৭ জুলাই ওয়েস্টচেস্টার কাউন্টির গ্লেন আইল্যান্ড পার্কে নির্ধারণ করা হয়েছে।