ফরিদপুর জেলা অ্যাসোসিয়েশনের পিঠা উৎসব

ফরিদপুর জেলা অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইন্ক-র ঈদ ও পূজা পুনর্মিলনীসহ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর সন্ধ্যায় জ্যামাইকার একটি রেস্টুরেন্টে জমকালো এই পিঠা উৎসবের আয়োজন করা হয়।
বিকেল পাঁচটা থেকেই প্রবাসী ফরিদপুরবাসী মা-বোনেরা নিজের হাতের তৈরি রকমারি পিঠা নিয়ে ভেন্যুতে আসতে থাকেন। কেউ আনেন ভাপা পিঠা, কেউ ভেজালো পিঠা, দুধ রুলি, তেলে ভাজা পিঠা, চিতই পিঠা সঙ্গে ধনে পাতা বাটা, পাকান পিঠা, পাটিসাপটা পিঠা, বিরিপোডা পিঠা, নকশি পিঠা, পায়েস, সেমাই, চটপটি, নুডলস, পাস্তাসহ রকমারি সব পিঠা।
পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হলেও সবাই দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়েই মূল অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবুল কাশেম। সঞ্চালনা করেন উদ্যাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ খায়রুজ্জামান ও সমন্বয়কারী এনামুল হক হেলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ সেবক মোহাম্মদ সোলায়মান আলী। আরও বক্তব্য রাখেন—সংগঠনের সাধারণ সম্পাদক অলিয়ার রহমান, সদস্যসচিব মোহাম্মদ মোস্তফা কামাল, উপদেষ্টামণ্ডলীর সদস্য আলী আবজাল মিয়া, আবু বকর সিদ্দিক, খাঁন হাবিবুর রহমান, এফ এম রেজাউল করিম, শাখাওয়াত হোসেন ও মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—ফারুক হোসেন, মেরীলিন হায়দার নাহার, রমজান আলী, দেবাশীষ, মঞ্জিল চৌধুরী, লাকিবুল ইসলাম, মোহাম্মদ সাইদুল ইসলাম, এনামুল এহসান, খান নাজমুল হাসান, এস কে হিরু ও ভুপেশ ভৌমিক।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন উপদেষ্টা মোহাম্মদ আলী আবজাল মিয়া, তাহমিনা আইরিন ও ফরিদপুরের খুদে শিল্পী আমিনা। একই সঙ্গে চলে পিঠা খাওয়ার উৎসব। অনুষ্ঠানের একপর্যায়ে প্রজন্ম ফরিদপুরের মাঝে সনদ প্রদান করা হয়।
সবশেষে সভাপতি আবুল কাশেম সবাইকে অনুষ্ঠান সফল করার জন্য ধন্যবাদ জানান এবং যারা এই বাহারি রকমের পিঠা বানিয়ে নিয়ে এসেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।