ফাইজারের টিকা নিয়ে হাসপাতালের আইসিইউতে চিকিৎসক

ফাইজারের টিকা নিয়ে কাজ করছেন গবেষকেরাছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস

মেক্সিকোর একজন নারী চিকিৎসক (৩২) ফাইজার–বায়োএনটেকের করোনাভাইরাসের (কোভিড–১৯) টিকা নেওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি পর্যালোচনা করছে দেশটির কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়া এই চিকিৎসকের নাম প্রকাশ করা হয়নি। মেক্সিকোর উত্তরাঞ্চলীয় নেভো লিওন রাজ্যের একটি সরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। টিকা নেওয়ার পর তাঁর খিঁচুনি, শ্বাসকষ্ট ও চর্মরোগ দেখা দেয়।

মেক্সিকোতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৫০০ মানুষ। প্রথম দফায় গত ২৪ ডিসেম্বর থেকে দেশটির স্বাস্থ্যকর্মীদের কোভিড–১৯–এর টিকা দেওয়া শুরু হয়েছে।

মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় গত শুক্রবার রাতে এক বিবৃতিতে বলেছে, ওই চিকিৎসকের এনসেফেলোমেলাইটিস হয়েছে বলে প্রাথমিকভাবে শনাক্ত হয়েছে। সাধারণভাবে তীব্র ভাইরাল সংক্রমণে মস্তিষ্ক ও মেরুদণ্ডে সৃষ্ট প্রদাহের সমস্যা এটি।

মন্ত্রণালয় আরও বলেছে, ওই চিকিৎসকের অ্যালার্জিজনিত সমস্যার ইতিহাস রয়েছে। করোনার টিকা নেওয়ার পর কারও মস্তিষ্কের প্রদাহে আক্রান্ত হওয়ার প্রমাণ ক্লিনিক্যাল ট্রায়ালে (পরীক্ষামূলক ব্যবহার) পাওয়া যায়নি। চিকিৎসক অসুস্থ হয়ে পড়ার ঘটনা নিয়ে ফাইজার–বায়োএনটেকের তাৎক্ষণিক বক্তব্য জানা যায়নি।

মেক্সিকোতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৫০০ মানুষ। প্রথম দফায় গত ২৪ ডিসেম্বর থেকে দেশটির স্বাস্থ্যকর্মীদের কোভিড–১৯–এর টিকা দেওয়া শুরু হয়েছে।